Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হাত-পা বেঁধে গণধর্ষণ নাবালিকাকে! দুদিন পর অচৈতন্য অবস্থায় উদ্ধার চা বাগান থেকে

দ্য ওয়াল ব্যুরো: চা বাগানে তুলে নিয়ে গিয়ে হাত-পা বেঁধে নাবালিকাকে গণধর্ষণ করল দুই যুবক (14-Year-Old Gang-Raped)! ঘটনাটি ঘটেছে অসমের ডিব্রুগড়ে (Assam gang rape)। পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিল ১৪ বছর বয়সি ওই

হাত-পা বেঁধে গণধর্ষণ নাবালিকাকে! দুদিন পর অচৈতন্য অবস্থায় উদ্ধার চা বাগান থেকে

শেষ আপডেট: 6 February 2023 06:02

দ্য ওয়াল ব্যুরো: চা বাগানে তুলে নিয়ে গিয়ে হাত-পা বেঁধে নাবালিকাকে গণধর্ষণ করল দুই যুবক (14-Year-Old Gang-Raped)!

ঘটনাটি ঘটেছে অসমের ডিব্রুগড়ে (Assam gang rape)। পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিল ১৪ বছর বয়সি ওই কিশোরী। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। হারিয়ে যাওয়ার দুদিন পর আথাবাড়ি চা বাগান থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় নাবালিকাকে।

পুলিশ জানিয়েছে, কিশোরীর দুটি হাত এবং দুটি পা দড়ি দিয়ে শক্ত করে বাঁধা ছিল (Hands And Legs Tied)। তাকে গণধর্ষণ করা হয়েছে বলেই প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। ডিব্রুগড়ের সুপারিনটেনডেন্ট অফ পুলিশ শ্বেতাঙ্ক মিশ্র জানিয়েছেন, ঘটনায় ইতিমধ্যেই দুই যুবককে গ্রেফতার করা রয়েছে। অভিযুক্তদের নাম ভাইজান আলি এবং সফর আলি।

'কিশোরীর হাত এবং পা দড়ি দিয়ে বাঁধা ছিল। অনুমান করা হচ্ছে, তাকে ধর্ষণ করা হয়েছে। গত দুদিন ধরেই নিখোঁজ ছিল সে,' জানিয়েছেন পুলিশ সুপার। গ্রেফতার হওয়া দুই অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইন এবং ভারতীয় দণ্ডবিধির ধারা অনুযায়ী মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

পাকিস্তানের সমর্থনে স্লোগান, যোগীরাজ্যে দুই ফার্মাসি ছাত্রের বিরুদ্ধে দায়ের এফআইআর


```