Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

বিধান রায়ের জন্মদিনে সরকারি অফিসে অর্ধছুটি রাজ্যের

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছেন রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব।

বিধান রায়ের জন্মদিনে সরকারি অফিসে অর্ধছুটি রাজ্যের

ফাইল ছবি।

শেষ আপডেট: 26 June 2024 19:34

দ্য ওয়াল ব্যুরো: প্রতি বছরের মতো এবারও ১ জুলাই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বরেণ্য চিকিৎসক বিধানচন্দ্র রায়ের  জন্মবার্ষিকী স্মরণে চিকিৎসক দিবস পালন করবে রাজ্য। একই সঙ্গে ওই দিন রাজ্যের সরকারি অফিসগুলিকে অর্ধছুটির ঘোষণাও করা হল।

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছেন রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজস্ব বিভাগ ছাড়া রাজ্যের বাকি সমস্ত দফতর ওই দিন দুপুর ২টোয় বন্ধ হয়ে যাবে। ফলে সপ্তাহের শুরুর দিনেই অর্ধছুটি পেতে চলেছেন সরকারি কর্মীরা।

প্রসঙ্গত, ১ জুলাই জন্মদিনের পাশাপাশি বিধান রায়ের মৃত্যু দিনও বটে। ফি-বারই বাংলার রূপকারকে শ্রদ্ধা জানাতে এই দিনটিকে চিকিৎসক দিবস হিসেবে পালন করে রাজ্য। অতীতে করোনার সময়ও বিধান রায়ের জন্মদিনে চিকিৎসকদের শ্রদ্ধা জানাতে অর্ধদিবস ছুটির ঘোষণা করেছিল রাজ্য।


```