Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বৃষ্টিতে বালেশ্বরকে ছাপিয়ে গেল হলদিয়া-ডায়মন্ডহারবার, কেন্দ্রাপাড়ার থেকে বেশি বর্ষণ সাগরে

ঘূর্ণিঝড়ের ব্যপক প্রভাব ওড়িশায় পড়লেও বৃষ্টিতে পাল্লা দিচ্ছে বাংলাও।

বৃষ্টিতে বালেশ্বরকে ছাপিয়ে গেল হলদিয়া-ডায়মন্ডহারবার, কেন্দ্রাপাড়ার থেকে বেশি বর্ষণ সাগরে

প্রতীকী ছবি

শেষ আপডেট: 25 October 2024 12:54

দ্য ওয়াল ব্যুরো: ঘূর্ণিঝড় দানার প্রভাবে ঝড় তেমন না হলেও বৃষ্টিতে ভাসছে রাজ্যের উপকূলের জেলাগুলি। ঘূর্ণিঝড়ের ব্যপক প্রভাব ওড়িশায় পড়লেও বৃষ্টিতে পাল্লা দিচ্ছে বাংলাও। বৃহস্পতিবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বালেশ্বরের চেয়ে বেশি বৃষ্টি হয়েছে হলদিয়া ও ডায়মন্ডহারবারে। কেন্দ্রাপাড়ার থেকে বেশি বৃষ্টি হয়েছে সাগরে।

আবহাওয়া দফতরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী বালেশ্বরে গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ৬৮.৮ মিলিমিটার। সেখানে হলদিয়ায় বৃষ্টি হয়েছে ৮০ মিলিমিটার আর ডায়মন্ডহারবারে বৃষ্টি হয়েছে ৯৩ মিলিমিটার। ওড়িশার কেন্দ্রাপাড়া সদরে বৃষ্টি হয়েছে ৬৭.২ মিলিমিটার। সেখানে বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সাগরে বৃষ্টিপাতের পরিমাণ ৯০ মিলিমিটার। তবে ঘূর্ণিঝড় দানার প্রভাবে সবথেকে বেশি বৃষ্টি হয়েছে ভদ্রকের চাঁদবালিতে। ২৪ ঘণ্টায় সেখানে বৃষ্টির পরিমাণ ১৫৮.৬ মিলিমিটার। ১৫৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে কেন্দাপাড়ার রাজকণিকায়।

আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই বৃহস্পতিবার মধ্যরাতের পর স্থলভাগে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় 'দানা'। ওড়িশার ভিতরকণিকা ও ধামারার মাঝামাঝি জায়গায় স্থলভাগ অতিক্রম করে ঝড়টি। এরপর থেকেই বাংলা-ওড়িশা উপকূলে ১২০ কিমি প্রতি ঘণ্টা বেগে হাওয়া বয়ে যায়। আবহাওয়া দফতরের পূর্বাভাস, সময় এগোবে তত হাওয়ার গতিবেগ কমবে। তবে শুক্রবার সারাদিন ধরেই ভারী বৃষ্টি চলবে।

বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত  কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে 'দানা'র তেমন প্রভাব না পড়লেও শুক্রবার সকাল থেকে  শুরু হয়েছে প্রবল বৃষ্টি। সবথেকে বেশি বৃষ্টি হয় দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকায়। 


```