Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আমাকে বন্দি করেছিল, দরজা ভেঙে বেরিয়ে এসেছি, দাবি ফারুকের

দ্য ওয়াল ব্যুরো : মঙ্গলবার লোকসভায় ৩৭০ ধারা বিলোপ ও জম্মু-কাশ্মীরকে দু’ভাগ করা নিয়ে আলোচনার সময় বিরোধীরা প্রশ্ন তোলেন, শ্রীনগরের সাংসদ ফারুক আবদুল্লা কোথায়? তিনি এত গুরুত্বপূর্ণ বিষয়ে বিতর্কের সময় লোকসভায় অনুপস্থিত কেন? তাঁকে কি বন্দি করা হ

আমাকে বন্দি করেছিল, দরজা ভেঙে বেরিয়ে এসেছি, দাবি ফারুকের

শেষ আপডেট: 6 August 2019 12:28

দ্য ওয়াল ব্যুরো : মঙ্গলবার লোকসভায় ৩৭০ ধারা বিলোপ ও জম্মু-কাশ্মীরকে দু’ভাগ করা নিয়ে আলোচনার সময় বিরোধীরা প্রশ্ন তোলেন, শ্রীনগরের সাংসদ ফারুক আবদুল্লা কোথায়? তিনি এত গুরুত্বপূর্ণ বিষয়ে বিতর্কের সময় লোকসভায় অনুপস্থিত কেন? তাঁকে কি বন্দি করা হয়েছে। বিকালে প্রকাশ্যে আসেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক। তিনি সংবাদ মাধ্যমের সামনে বলেন আমাকে গৃহবন্দি করা হয়েছিল। ফারুক দাবি করেন, এখানে গণতান্ত্রিক শাসন নেই। একনায়কত্ব চলছে। কেউ জানে না কতজন গ্রেফতার হয়েছেন। কাউকে বাইরে বেরোতে দেওয়া হচ্ছে না। কাউকে আসতেও দেওয়া হচ্ছে না। আমরা গৃহবন্দি হয়ে আছি। এরপর রীতিমতো আবেগপ্রবণ হয়ে তিনি বলেন, আমাকে দরজা ভেঙে বাইরে বেরোতে হয়েছে। https://twitter.com/ANI/status/1158690601816248320 এদিন লোকসভায় এনসিপি-র সুপ্রিয়া সুলে ও ডিএমকে-র দয়ানিধি মারান বলেন, ফারুক আবদুল্লার কোনও খবর পাওয়া যাচ্ছে না কেন? লোকসভার রুল বুক থেকে উদ্ধৃত করে মারান বলেন, কোনও এমপি গ্রেফতার হলে স্পিকারকে জানাতেই হয়। কিন্তু ফারুক সম্পর্কে কেউ কিছু জানে না। সুপ্রিয়া সুলে বলেন, আমি লোকসভায় ৪৬২ নম্বর আসনে বসি। ফারুক আবদুল্লা বসেন ৪৬১ নম্বর আসনে। তিনি জম্মু-কাশ্মীর থেকে নির্বাচিত হয়েছেন। অথচ এদিনের বিতর্কে তিনিই অনুপস্থিত। আমি মনে করি, তাঁকে ছাড়া বিতর্ক অসম্পূর্ণ থেকে যাবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ফারুককে আটক করা হয়নি। গ্রেফতারও করা হয়নি। তিনি স্বেচ্ছায় কাশ্মীরে নিজের বাড়িতে আছেন। অন্যদিকে ফারুক বলেন, একজন স্বরাষ্ট্রমন্ত্রী এমন মিথ্যা কথা বলতে পারেন জেনে দুঃখ হচ্ছে। কাশ্মীর উপত্যকায় কয়েকজন নেতাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। ইন্টারনেট, মোবাইল ও ল্যান্ডলাইন পরিষেবা বন্ধ রাখা হয়েছে। সেখান থেকে পর্যটক ও তীর্থযাত্রীদের সরিয়ে দেওয়া হয়েছে। এমনকী ভিন রাজ্যের ছাত্ররাও কেউ সেখানে নেই।

```