Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

২ বছরের মেয়েকে খাওয়ানোর টাকা নেই! মেরেই ফেলল ইঞ্জিনিয়ার বাবা

দ্য ওয়াল ব্যুরো: খিদের চোটে সমানে কাঁদছিল দু'বছরের একরত্তি কন্যাসন্তান (daughter)। কিন্তু পকেটে তখন টাকা নেই বললেই চলে। শেষে মেয়েকে খাওয়াতে না পেরে মেরেই (murder) ফেলল বাবা। ভয়াবহ এই কাণ্ডটি ঘটেছে বেঙ্গালুরুতে (Bengaluru)। অভিযুক্ত যুবক ইঞ

২ বছরের মেয়েকে খাওয়ানোর টাকা নেই! মেরেই ফেলল ইঞ্জিনিয়ার বাবা

শেষ আপডেট: 27 November 2022 09:56

দ্য ওয়াল ব্যুরো: খিদের চোটে সমানে কাঁদছিল দু'বছরের একরত্তি কন্যাসন্তান (daughter)। কিন্তু পকেটে তখন টাকা নেই বললেই চলে। শেষে মেয়েকে খাওয়াতে না পেরে মেরেই (murder) ফেলল বাবা। ভয়াবহ এই কাণ্ডটি ঘটেছে বেঙ্গালুরুতে (Bengaluru)। অভিযুক্ত যুবক ইঞ্জিনিয়ার (techie) রাহুল পারমার (৪৫)-কে গ্রেফতার করেছে বেঙ্গালুরু পুলিশ। ঘটনার তদন্তও শুরু হয়েছে।

জানা গেছে, সম্প্রতি কাজ হারিয়েছে ওই যুবক। এমনকী বিট কয়েন ব্যবসাতেও প্রচুর আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে সে। পুলিশি জেরায় রাহুল জানিয়েছে, 'আমি ঋণের দায়ে জর্জরিত। এই বিপুল পরিমাণ টাকা শোধ করার জন্য স্ত্রীর গয়নাও বন্ধক রেখে দিয়েছিলাম। আর স্ত্রীকে বলেছিলাম যে, সেগুলো চুরি হয়ে গেছে। কিন্তু তাতেও সব সমস্যা মেটেনি। তাই মেয়ের আর আমার দু'জনেরই জীবন শেষ করার কথা ভেবেছিলাম।'

নিজেদের শেষ করার সিদ্ধান্ত নিয়েই মেয়েকে নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল সে। এরপর গাড়ির পিছনের সিটে মেয়েকে বসিয়ে শহরের নানাপ্রান্তে ঘুরতে থাকে। অনেকক্ষণ ধরে এভাবেই ঘুরতে থাকে দু'জন। এরপর খিদে পেতেই কাঁদতে শুরু করে বাচ্চা মেয়েটি। কিন্তু সেসময় খাওয়ানোর জন্য খুব বেশি টাকা ছিল না।

উপায় না দেখে রাস্তার ধারের একটি দোকান থেকে মেয়েকে বিস্কুট কিনে দেয় ওই যুবক। আর তারপরই সিদ্ধান্ত নেয় মেয়েকে মেরে ফেলার। এরপর বেঙ্গালুরু শহরেই একটি হ্রদের মধ্যে মেয়েকে নিয়ে ঝাঁপ দেয়। সেখানেই কোল থেকে বাচ্চাটি ছিটকে জলে ডুবে যায়। ঘটনার পর সেখান থেকে পালিয়ে যায় রাহুল।

ঘটনার পরদিন ওই লেকেই ভেসে ওঠে বাচ্চাটির দেহ। শুরু হয় এর তদন্ত। খোঁজ নিয়ে খবর পাঠানো হয় বাচ্চাটির বাড়িতেও। এরপরই তদন্ত শুরু হতে পুলিশের সন্দেহ হয়। সবার পাশাপাশি বাচ্চাটির বাবাকে বসিয়েও জেরা করা হয়। তখনই সমস্ত কথা জানিয়ে দেয় সে। মেয়েকে খুনের পর সেও যে আত্মহত্যার চেষ্টা করেছিল, সেই কথাও পুলিশের কাছে স্বীকার করে।

১ বছরের শিশুর মুখের বদলে যৌনাঙ্গে অস্ত্রোপচার করা হল! কাঠগড়ায় সরকারি হাসপাতাল


```