Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দিল্লি ইউনিভার্সিটির ওয়েবসাইট খুলতেই দেখা গেল লেখা 'পাকিস্তান জিন্দাবাদ'!

দ্য ওয়াল ব্যুরো: আচমকাই কলেজের ওয়েবসাইটে ফুটে উঠল একটি লেখা, 'পাকিস্তান জিন্দাবাদ'। সঙ্গে সতর্কবার্তা, 'মুসলিমদের মারা বন্ধ কর।' দিনের বেলায় কলেজের ব্যস্ত সময়ে এই ঘটনায় চমকে ওঠেন ছাত্র-ছাত্রী থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকারাও। ঘটনাটি দিল্ল

দিল্লি ইউনিভার্সিটির ওয়েবসাইট খুলতেই দেখা গেল লেখা 'পাকিস্তান জিন্দাবাদ'!

শেষ আপডেট: 4 August 2018 08:11

দ্য ওয়াল ব্যুরো: আচমকাই কলেজের ওয়েবসাইটে ফুটে উঠল একটি লেখা, 'পাকিস্তান জিন্দাবাদ'। সঙ্গে সতর্কবার্তা, 'মুসলিমদের মারা বন্ধ কর।' দিনের বেলায় কলেজের ব্যস্ত সময়ে এই ঘটনায় চমকে ওঠেন ছাত্র-ছাত্রী থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকারাও। ঘটনাটি দিল্লি ইউনিভার্সিটির মহারাজা অগ্রসেন কলেজের। শুক্রবার সকাল সাড়ে ১০টার সময় আচমকায় কলেজের ওয়েবসাইট হ্যাক করা হয়। ওয়েবসাইটের স্ক্রিনে প্রথম লেখা ভেসে আসে, "তোমরা কি জানো, কেন তোমাদের ওয়েবসাইট হ্যাক করা হয়েছে? মুসলিমদের মারা বন্ধ কর। কাশ্মীরিদের পূর্ণ স্বাধীনতা দাও। তোমাদের ক্রেডিট কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিছুই সুরক্ষিত নয়। আমাদের জন্য প্রস্তুত হও।" তারপর আবার লেখা ভেসে ওঠে, "আমরা গোটা ডেটাবেস ও সার্ভারটাকেই বন্ধ করে দিয়েছি।" তারপরেই ওয়েবসাইটে ভেসে ওঠে 'পাকিস্তান জিন্দাবাদ' স্লোগান। সঙ্গে সঙ্গে দিল্লির সাইবার সেলে খবর দেন কলেজ কর্তৃপক্ষ। প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর ১টার সময় ঠিকঠাক হয় ওয়েবসাইট। কিন্তু এই ঘটনা চাঞ্চল্য ফেলেছে গোটা দিল্লিতে। পূর্ব দিল্লির পুলিশ কমিশনার পঙ্কজ কুমার সিংহ জানিয়েছেন, 'এই ঘটনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন কলেজ কর্তৃপক্ষ। তদন্ত শুরু করেছে পুলিশ।' প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, 'ব্ল্যাকস্করপিয়ন প্রোব্রো' নামের এক সংগঠন এই ঘটনার সঙ্গে যুক্ত। কিন্তু কোথা থেকে পুরো ঘটনাটা ঘটানো হয়েছে, সেই ব্যাপারে খোঁজ চালাচ্ছে পুলিশ। তবে এই ঘটনায় বেশ আতঙ্কিত হয়ে পড়েছেন ছাত্র-ছাত্রীরা। তাঁদের বক্তব্য দিল্লি ইউনিভার্সিটির মতো এত বিখ্যাত এক প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট হ্যাক করতে ফেললে তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ক্রেডিট কার্ড অ্যাকাউন্ট কিছুই সুরক্ষিত নয়। যে কোনও মুহূর্তে বিপদ ঘটে যেতে পারে। দিল্লি পুলিশের গোয়েন্দা বিভাগেও সতর্কতা জারি হয়েছে। কারণ টেকনোলজির সাহায্য নিয়ে জঙ্গিরা যে কোনও মুহূর্তে বড় কোনও বিপদ ঘটাতে পারে। এমনকী 'সাইবার হানার' আশঙ্কাও দেখা দিয়েছে দেশ জুড়ে।  

```