Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাবরির দিকেই গড়াচ্ছে জ্ঞানবাপীর ভবিষ্যত? বারাণসীর আদালতের নির্দেশ ঘিরে জল্পনা

দ্য ওয়াল ব্যুরো: বারাণসীর‌ জ্ঞানবাপী মসজিদের পুরো চত্বর জুড়ে জরিপের দাবি সংক্রান্ত মামলা গ্রহণ করল স্থানীয় জেলা আদালত (Gyanvapi's future is turning towards Babri masjid)। মঙ্গলবার জেলা আদালত এই মামলায় মুসলিম পক্ষকে তিনদিনের মধ্যে তাদের

বাবরির দিকেই গড়াচ্ছে জ্ঞানবাপীর ভবিষ্যত? বারাণসীর আদালতের নির্দেশ ঘিরে জল্পনা

শেষ আপডেট: 16 May 2023 14:21

দ্য ওয়াল ব্যুরো: বারাণসীর‌ জ্ঞানবাপী মসজিদের পুরো চত্বর জুড়ে জরিপের দাবি সংক্রান্ত মামলা গ্রহণ করল স্থানীয় জেলা আদালত (Gyanvapi's future is turning towards Babri masjid)। মঙ্গলবার জেলা আদালত এই মামলায় মুসলিম পক্ষকে তিনদিনের মধ্যে তাদের আপত্তির কথা আদালতকে হলফনামা দিয়ে জানাতে বলেছে। মামলার পরবর্তী শুনানি হবে ২২ মে। জ্ঞানবাপী মসজিদ নিয়ে গত আড়াই বছর যাবৎ আইনি বিবাদ চলছে (Speculation about the Varanasi court order)।

বারাণসীর‌ জ্ঞানবাপী মসজিদ চত্বরে থাকা শৃঙ্গার গৌরী মন্দিরে বছরের সব দিন পূজাপাঠের অনুমতি পেতে স্থানীয় আদালতের দ্বারস্থ হয়েছিলেন পাঁচ মহিলা। ধর্মাচরণ সংক্রান্ত অধিকার আদায়ে পাঁচজন মহিলা আবেদনকারী এই মুহূর্তে দেশের আরও কোনও মামলায় নেই।

তাঁদের মামলায় এতদিন মসজিদ চত্বর থেকে উদ্ধার হওয়া পাথরখণ্ড শিবলিঙ্গ কিনা তা নিয়ে মামলা চলছিল। ওই পাথরখণ্ড নিয়ে ২২ মে আরকিওলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া তাদের রিপোর্ট পেশ করবে। তার আগে পুরো মসজিদ চত্বরে জরিপের দাবিতে হওয়া মামলা আদালত গ্রহণ করায় গোটা বিতর্ক অন্য দিকে মোড় নিয়েছে। জল্পনা শুরু হয়েছে, বারাণসীতে কি আর একটা অযোধ্যা বিবাদের সূত্রপাত হতে চলেছে?

অযোধ্যার রামমন্দির ভেঙে বাবরি মসজিদ তৈরি হয়েছিল, হিন্দু পক্ষের এই দাবি খতিয়ে দেখতে আর্কিওলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়াকে সার্ভের নির্দেশ দিয়েছিল। মসজিদের ধ্বংসস্তূপের নীচ থেকে মন্দিরের নিদর্শন উদ্ধার করেছিল এএসআই। ২০১৯ এর নভেম্বরে সুপ্রিম কোর্ট অযোধ্যার বিতর্কিত জমি রামচন্দ্রের জন্মস্থান বলে মেনে নেয়। সেখানে রাম মন্দির নির্মাণের অনুমতি দেয় শীর্ষ আদালত। সেই রায়ে বিশেষ ভূমিকা পালন করে এএসআইয়ের জরিপ ও খনন রিপোর্ট। বারাণসীর জ্ঞানবাপী বিতর্ক সেই দিকে গড়াচ্ছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহলের অনেকে।

অযোধ্যার মতোই মথুরার শ্রীকৃষ্ণ জন্মস্থান এবং বারাণসীর কাশী-বিশ্বনাথ মন্দিরের বেদখল জমি পুনরুদ্ধারে একাধিক মামলা আদালতের বিচারাধীন। মামলাকারীদের দাবি, মূল মন্দির ভেঙে তৈরি হয় মসজিদ।

জ্ঞানবাপীর ‘শিবলিঙ্গ’ কি আদৌ ফোয়ারা? বিজ্ঞানভিত্তিক সমীক্ষার নির্দেশ এলাহাবাদ হাইকোর্টের


```