Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

গুটখা এবং তামাকজাত পানমশলায় নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ল, রাজ্যে আপাতত এক বছর বিক্রি বন্ধ

রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর বিজ্ঞপ্তি প্রকাশ করে বলেছে, জনস্বাস্থ্যের দিকে নজর রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

গুটখা এবং তামাকজাত পানমশলায় নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ল, রাজ্যে আপাতত এক বছর বিক্রি বন্ধ

প্রতীকী ছবি

শেষ আপডেট: 26 October 2024 13:51

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে আগামী এক বছরের জন্য গুটখা ও তামাকজাত পানমশলা বিক্রি বন্ধের নির্দেশ দিল রাজ্য সরকার। স্বাস্থ্য দফতরের তরফ থেকে বৃহস্পতিবার নির্দেশিকা জারি করে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছে।

রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর বিজ্ঞপ্তি প্রকাশ করে বলেছে, জনস্বাস্থ্যের দিকে নজর রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

পাশাপাশি আরও বলা হয়েছে, ২০১১ সালের ‘খাদ্য সুরক্ষা ও গুণমান বিধি’র ‘বিক্রয় সংক্রান্ত নিয়ন্ত্রণ এবং নিষেধাজ্ঞার' বিভিন্ন ধারা মেনেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামী ৭ নভেম্বর থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হবে।

প্রসঙ্গত, প্রায় এক দশক আগে থেকেই দেশের বিভিন্ন রাজ্যে গুটখা ও তামাকজাত পানমশলা উৎপাদন ও বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি শুরু হয়। পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গও সে পথে হেঁটেছিল। সেই নিষেধাজ্ঞার সময়সীমা এর আগেও কয়েক বার বাড়ানো হয়েছে।

এর আগে দু'বার গুটখা-সহ একাধিক তামাকজাত দ্রব্যের বিক্রির উপর নির্দেশিকা জারি করেছিল নবান্ন। ২০১৩ সালে একবার এবং ২০১৯ সালে আরেকবার। কিন্তু দু'বারের জন্যই সেই নির্দেশই সার, সচেতনতার বালাই নেই।

আইনের তোয়াক্কা না করেই খোলা বাজারেই অবাধে বিক্রি হয়েছে তামাকজাত দ্রব্য। খোলা বাজারে বিক্রি হয়েছে। এবারেও কি এমনটা হবে, সেটাই প্রশ্ন অনেকের।


```