Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গুসকরা পুরসভার ব্যানারে স্বামীজির বয়স কমল ৪০ বছর

স্বামীজির জন্ম তারিখ নিয়েও বিতর্ক শুরু হল বর্ধমানের গুসকরায়। পুরসভার ব্যানারে লেখা হল ভুল তথ্য

গুসকরা পুরসভার ব্যানারে স্বামীজির বয়স কমল ৪০ বছর

শেষ আপডেট: 12 January 2024 18:04

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: স্বামীজির জন্ম তারিখ নিয়েও বিতর্ক শুরু হল বর্ধমানের গুসকরায়। পুরসভার ব্যানারে লেখা হল ভুল তথ্য। 

শুক্রবার স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী পালন করার জন্য পূর্ব বর্ধমানের গুসকরা পুরসভার ডাম্পিং গ্রাউন্ড সাফাই কর্মসূচী নেওয়া হয়েছিল। সকালে স্বামীজীর প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধা জানানোর পরে শুরু হয় কর্মসূচি। 

রটন্তীকালী মন্দিরের পাশেই রয়েছে পুরসভার আবর্জনা ফেলার জায়গা। সেখানে  সাফাই অভিযান চলছিল। যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা প্লাস্টিক ও আবর্জনা বস্তাবন্দি করা করছিলেন পুরকর্মীরা। কর্মসূচিতে ছিলেন পুরপ্রধান কুশল মুখোপাধ্যায় সহ কাউন্সিলররা। 

সাফাই অভিযান চলার সময়ে পুরকর্মীরা লক্ষ্য করেন, পুরসভার পক্ষ থেকে যে ব্যানার লাগানো হয়েছে, সেখানে লেখা, "বীর সন্ন্যাসী বিবেকানন্দের ১২২ তম জন্মদিন উপলক্ষ্যে গুসকরা পুরসভার বিশেষ কর্মসূচি-স্বচ্ছতা অভিযান।'' অথচ শুক্রবার ছিল স্বামী বিবেকানন্দের ১৬২ তম জন্মজয়ন্তী। ভুল ব্যানার ছাপানোয় বিতর্কের মুখে পড়েছে গুসকরা পুরসভা। 

এবিষয়ে গুসকরার পুরপ্রধান কুশল মুখোপাধ্যায় বলেন," ব্যানার ছাপানোর দায়িত্ব একজনকে দেওয়া হয়েছিল। খোঁজ নিয়ে দেখা গেছে, তার ভুলেই ভুল ব্যানার ছেপে গেছে। তবে এই ধরনের ভুল কাম্য নয়। পরে আমরা সংশোধন করে নিয়েছি।"

স্থানীয়দের বক্তব্য, পুরসভার মতো একটি সরকারি প্রতিষ্ঠানে এমন ভুল হওয়া কাম্য নয়। যদিও বিষয়টি নিয়ে পুরপ্রধান দুঃখপ্রকাশও করেছেন।

এই বিতর্কে ঘি ঢেলেছে বিরোধীরা। বিজেপি নেতা চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বলেন, ''এতেই বোঝা যাচ্ছে কারা পুরসভার দায়িত্বে আছে। স্বামীজী বেঁচে থাকলে তিনিও লজ্জা পেতেন। কিন্তু এরা কি লজ্জা পেয়েছে? মনে হয় না।''


```