Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করলেই মিলবে টাকা! 'ওয়ার্ক ফ্রম হোম'-এ যোগ দিতেই যা হল...

দ্য ওয়াল ব্যুরো: বাড়িতে বসেই আয় করুন হাজার হাজার টাকা। সোশ্যাল মিডিয়ায় সাম্প্রতিককালে এই ধরনের বিজ্ঞাপনমূলক পোস্ট প্রায়শই চোখে পড়ে। সেসব পোস্টের কতটা সত্যি, কতটা প্রতারণা, তা বলা মুশকিল। তবে সম্প্রতি এমনই 'ওয়ার্ক ফ্রম হোম' চাকরির (Work-

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করলেই মিলবে টাকা! 'ওয়ার্ক ফ্রম হোম'-এ যোগ দিতেই যা হল...

শেষ আপডেট: 23 April 2023 10:20

দ্য ওয়াল ব্যুরো: বাড়িতে বসেই আয় করুন হাজার হাজার টাকা। সোশ্যাল মিডিয়ায় সাম্প্রতিককালে এই ধরনের বিজ্ঞাপনমূলক পোস্ট প্রায়শই চোখে পড়ে। সেসব পোস্টের কতটা সত্যি, কতটা প্রতারণা, তা বলা মুশকিল। তবে সম্প্রতি এমনই 'ওয়ার্ক ফ্রম হোম' চাকরির (Work-From-Home Job) টোপে পা দিয়ে ১১ লক্ষ টাকা খোয়ালেন এক তরুণী।

প্রতারণার শিকার হওয়া তরুণীর নাম পূজা ভার্মা। তিনি আগ্রার বাসিন্দা হলেও থাকতেন গুরুগ্রামের সেক্টর ৮৫ এলাকায়। পূজা জানিয়েছেন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটি মেসেজ আসে তাঁর কাছে। তাতে বলা হয়, বাড়িতে বসেই আংশিক সময়ের কাজ করার মাধ্যমে তিনি লোভনীয় টাকা উপার্জন করতে পারবেন। তার জন্য কয়েকটি ইউটিউব চ্যানেল (YouTube channels) সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওতে লাইক দিতে হবে।

এর জন্য একটি লিঙ্ক পাঠিয়ে তাঁকে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে বলা হয়। সেই গ্রুপে ঢোকা মাত্রই কয়েকটি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার কার্ড দেওয়া হয় পূজাকে। তাঁকে টাকা পাওয়ার জন্য প্রাথমিকভাবে ৫ হাজার টাকা বিনিয়োগ করতেও বলা হয়। সেই টাকা প্রতারকদের দেওয়া একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করে দেন পূজা। এরপরে সেই বিনিয়োগের রিটার্ন হিসেবে ৬৪৪০ টাকা পান তিনি।

এতে তিনি নিশ্চিত হন, বিষয়টিতে কোনও গোলমাল নেই। এরপর কঙ্গনা নামে একজন ফোন করে পূজাকে। তাঁকে ১০ হাজার টাকা বিনিয়োগ করতে বলা হয়। আরও জানানো হয়, ১ লক্ষ টাকা বিনিয়োগ করলে তবেই লভ্যাংশ তুলতে পারবেন তিনি।

এভাবেই কয়েক ধাপে মোট ১১ লক্ষ ৪৫ হাজার টাকা প্রতারকদের অ্যাকাউন্টে জমা করেন পূজা। এরপরেই তাঁর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয় জালিয়াতরা। বাধ্য হয়ে পুলিশে অভিযোগ দায়ের করেন তরুণী।

গত শুক্রবার তাঁর অভিযোগের ভিত্তিতে মানেসার থানার সাইবারক্রাইম (Cyber crime) বিভাগে ভারতীয় দণ্ডবিধির ৪০৬, ৪১৯ এবং ৪২০ ধারায় মামলা রুজি করেছে পুলিশ। অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা করছেন তদন্তকারীরা।

সৎনেত্রী! তৃণমূলের আরতির বাড়িতে টিনের চাল, মাত্র ৫ হাজার টাকায় চলে সংসার


```