
শেষ আপডেট: 2 August 2023 07:52
দ্য ওয়াল ব্যুরো: সাম্প্রদায়িক সংঘর্ষে (Gurugram communal clashes) ক্রমশ জটিল পরিস্থিতি সৃষ্টি হচ্ছে হরিয়ানায়। নুহর পর এবার আগুন জ্বলল গুরুগ্রামের এক রেস্তোরাঁয় (restaurant)। একদল উত্তেজিত জনতা সেই রেস্তোরাঁ ভাঙচুর করে আগুন (fire) লাগিয়ে দিল। এছাড়াও হামলা চালানো হয় পরপর বেশ কয়েকটি দোকানে। জানা গেছে, মঙ্গলবার বিকেলে জনতা একটি নির্দিষ্ট সম্প্রদায়ের দোকান ভাঙচুর করে এবং এলাকার এক মসজিদের সামনে গিয়ে 'জয় শ্রী রাম' স্লোগান দেয়। ইতিমধ্যে এই হিংসার ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও একজন।
তারপর একের পর এক গাড়িতে, দোকানে ভাঙচুর চালানো হয়। দুষ্কৃতীদের তাণ্ডবে আক্রান্ত হয়েছেন রাস্তায় দাঁড়িয়ে থাকা বহু সাধারণ মানুষও। ঘটনার পরেই স্থানীয় প্রশাসন কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে নামে। তবে সন্ধে গড়িয়ে রাত নেমে গেলেও সেখানে এখনও আতঙ্কের পরিবেশ রয়েছে। এলাকায় জারি হয়েছে ১৪৪ ধারা।
সোমবার থেকে শুরু হওয়া এই সাম্প্রদায়িক সংঘর্ষে একজন ইমাম এবং দুই হোমগার্ড-সহ মোট পাঁচজন নিহত হয়েছেন। নিহত দুই হোমগার্ডের নাম নীরজ ও গুরুসেবক। এছাড়া অন্যান্য দুই মৃতের মধ্যে রয়েছেন নুহ শহরের দোকানদার শক্তি এবং পানিপথের বাসিন্দা অভিষেক। সূত্রের খবর, তাঁরা বিশ্ব হিন্দু পরিষদের মিছিলে অংশ নিয়েছিলেন। আর ওই ইমামের নাম মহম্মদ শাদ। তিনি গুরুগ্রাম সেক্টর ৫৭ এলাকার একটি মসজিদের ইমাম।
ধর্মীয় মিছিলে হিংসা, ছোড়া হল পাথর, গুলি, পোড়ানো হল গাড়ি! হরিয়ানার মন্দিরে আটকে ২৫০০ লোক