Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিধ্বংসী আগুনে পুড়ে ছাই বাঙালি কলোনির ৪০০ বাড়ি! কালো ধোঁয়ায় ঢেকেছে গুরুগ্রাম

দ্য ওয়াল ব্যুরো: বিধ্বংসী পুড়ে ছাই হয়ে গেল গোটা কলোনি। আগুনের লেলিহান শিখায় পুড়ল ৪০০-এর বেশি বাড়ি। কালো ধোঁয়ায় ঢেকেছে এলাকা। ঘটনাস্থলে পৌঁছেছে ২০টি দমকলের ইঞ্জিন। আগুন নেভানোর চেষ্টা চলছে। ঘটনাটি ঘটেছে হরিয়ানার গুরুগ্রামের একটি বা

বিধ্বংসী আগুনে পুড়ে ছাই বাঙালি কলোনির ৪০০ বাড়ি! কালো ধোঁয়ায় ঢেকেছে গুরুগ্রাম

শেষ আপডেট: 9 January 2023 11:12

দ্য ওয়াল ব্যুরো: বিধ্বংসী পুড়ে ছাই হয়ে গেল গোটা কলোনি। আগুনের লেলিহান শিখায় পুড়ল ৪০০-এর বেশি বাড়ি। কালো ধোঁয়ায় ঢেকেছে এলাকা। ঘটনাস্থলে পৌঁছেছে ২০টি দমকলের ইঞ্জিন। আগুন নেভানোর চেষ্টা চলছে। ঘটনাটি ঘটেছে হরিয়ানার গুরুগ্রামের একটি বাঙালি কলোনিতে (Gurugram Fire Broke)।

ঠিক কী কারণে আগুন লেগেছে তা এখনও জানা সম্ভব হয়নি। দমকলের প্রাথমিক অনুমান, রান্না করার সময় কোনও কারণে এই আগুন লাগতে পারে। সেই আগুন থেকে সিলিন্ডার বিস্ফোরণও ঘটে। পরে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে আশপাশে।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকাল ১১টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। শহরের চারটি জায়গা থেকে মোট ২০টি দমকলের ইঞ্জিন এসেছে। দমকল সূত্রে খবর, কলোনির ১৫০টির বেশি সিলিন্ডার বিস্ফোরণ হয়। এমনকী এই বিস্ফোরণের শব্দ এতটাই বিকট ছিল যে বহুদূর পর্যন্ত শোনা গেছে।

এখনও পর্যন্ত এই অগ্নিকাণ্ডে কোনও হতাহতের খবর মেলেনি। ওই এলাকায় হাজারের বেশি বস্তি রয়েছে। তাই ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

স্ত্রীকে গুলি করে খুন, তারপর আত্মঘাতী হলেন সেনা আধিকারিক! মিলল সুইসাইড নোটও


```