Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাম রহিমের প্যারোলের আবেদন মঞ্জুর! ফের জেলের বাইরে আসছেন ডেরা প্রধান

দ্য ওয়াল ব্যুরো: ফের প্যারোল (Parole) মঞ্জুর হল ডেরা সাচা সৌদা প্রধান গুরমিত রাম রহিম সিংয়ের (Gurmeet Ram Rahim Singh)। আরও ৪০ দিনের প্যারোলের আবেদন মঞ্জুর করা হয়েছে স্বঘোষিত গুরুর। উল্লেখ্য, গত ১৪ অক্টোবর প্যারোল জেলের বাইরে আসেন রা

রাম রহিমের প্যারোলের আবেদন মঞ্জুর! ফের জেলের বাইরে আসছেন ডেরা প্রধান

শেষ আপডেট: 21 January 2023 05:37

দ্য ওয়াল ব্যুরো: ফের প্যারোল (Parole) মঞ্জুর হল ডেরা সাচা সৌদা প্রধান গুরমিত রাম রহিম সিংয়ের (Gurmeet Ram Rahim Singh)। আরও ৪০ দিনের প্যারোলের আবেদন মঞ্জুর করা হয়েছে স্বঘোষিত গুরুর।

উল্লেখ্য, গত ১৪ অক্টোবর প্যারোল জেলের বাইরে আসেন রাম রহিম। একমাসের বেশি বাইরে থাকার পর ২৫ নভেম্বর হরিয়ানার রোহতক জেলে পাঠানো হয় তাঁকে। দু'মাস সেখানেই থাকার পর ফের তিনি প্যারোলে আবেদন জানান। সেই আবেদন মঞ্জুর হয় শুক্রবার।

হরিয়ানার উপনির্বাচন ও হিমাচলপ্রদেশে বিধানসভা নির্বাচনের আগে রাম রহিমের জেলের বাইরে আসা নিয়ে সরব হয়েছিল বিরোধীরা। অভিযোগ উঠেছিল, তিনি বাইরে এসে ভোটারদের প্রভাবিত করতে পারেন। শুধু তাই নয় হরিয়ানার পুরসভা নির্বাচনের আগেও প্যারোলে বাইরে এসেছিলেন গুরমিত।

প্রসঙ্গত, রাম রহিম, ডেরার ম্যানেজার রঞ্জিত সিংকে খুন ও আশ্রমের দুই শিষ্যাকে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত হন। সেই অপরাধে ২০ বছরের কারাবাস হয় তাঁর। কিন্তু তার মধ্যেই বেশকয়েকবার প্যারোলে বাইরে এলেন তিনি। যা নিয়ে রীতিমতো বিতর্ক তৈরি হয়েছে।

শিবসেনার শীর্ষপদে উদ্ধবের মেয়াদ শেষ সোমবার, ঠাকরে পুত্রের ভাগ্যে কী লেখা আছে


```