Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

পোষ্য কুকুরের কামড়ে ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল মহিলার মুখ, ২ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ

দ্য ওয়াল ব্যুরো: অন্যের পোষ্য কুকুরের (pet dog) কামড়ে গুরুতর জখম হয়েছিলেন এক মহিলা। সেই ঘটনায় এবার মহিলাকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ (compensation) দেওয়ার জন্য গুরুগ্রাম (Gurgaon) পুরসভাকে নির্দেশ দিল দ্য ডিস্ট্রিক্ট কনজিউমার ডিস্পিউট রিড্রেসা

পোষ্য কুকুরের কামড়ে ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল মহিলার মুখ, ২ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ

শেষ আপডেট: 16 November 2022 06:03

দ্য ওয়াল ব্যুরো: অন্যের পোষ্য কুকুরের (pet dog) কামড়ে গুরুতর জখম হয়েছিলেন এক মহিলা। সেই ঘটনায় এবার মহিলাকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ (compensation) দেওয়ার জন্য গুরুগ্রাম (Gurgaon) পুরসভাকে নির্দেশ দিল দ্য ডিস্ট্রিক্ট কনজিউমার ডিস্পিউট রিড্রেসাল ফোরাম। পুরসভা চাইলে ক্ষতিপূরণের অঙ্ক কুকুরের মালিকের কাছ থেকেও আদায় করা যেতে পারে বলে জানিয়েছে ফোরাম।

গত ১১ অগস্ট মুন্নি নামের ওই মহিলাকে আক্রমণ করে বিনীত চিকারা নামে গুরুগ্রামের বাসিন্দা এক যুবকের পোষ্য কুকুর। মুন্নি তাঁর বৌদির সঙ্গে ওই এলাকায় পরিচারিকার কাজ করতে গিয়েছিলেন। কুকুরটির আক্রমণে গুরুতরভাবে জখম হন তিনি। তাঁর মুখ ও মাথা ক্ষতবিক্ষত হয়ে যায়। প্রাথমিকভাবে তাঁকে গুরুগ্রামের সিভিল হাসপাতালে ভর্তি করা হলেও পরে দিল্লির সফদরজং হাসপাতালে রেফার করে দেন চিকিৎসকরা।

ঘটনার জেরে সিভিল লাইন থানায় একটি এফআইআর দায়ের করা হয়। প্রাথমিকভাবে কুকুরটির প্রজাতি পিটবুল বলে এফআইআরে উল্লেখ করা হলেও পরে বিনীত জানান, কুকুরটি আসলে 'ডগো আর্জেন্টিনো' প্রজাতির। ফোরামের তরফ থেকে গুরুগ্রাম পুরসভাকে নির্দেশ দেওয়া হয় সেই মুহূর্তেই বিনীতের কুকুর পোষার লাইসেন্স বাতিল করতে এবং কুকুরটিকে হেফাজতে নিতে। শুধু তাই নয়, তিন মাসের মধ্যেই কুকুর পোষ্য হিসেবে রাখার বিষয়ে সঠিক নীতি তৈরি করারও নির্দেশ দেওয়া হয়।

প্রসঙ্গত, গত কয়েক মাসে দিল্লি, নয়ডা, গুরুগ্রাম এবং সংলগ্ন অঞ্চলে পোষ্য কুকুরের নৃশংস আক্রমণের শিকার হন একাধিক মানুষ, যাঁদের মধ্যে রয়েছে একাধিক শিশুও। এমনকী,কয়েকদিন আগে একটি ভাইরাল ভিডিওতে একটি গরুর চোয়াল কামড়ে ঝুলতে দেখা গিয়েছিল একটি পিটবুল কুকুরকে। এই ধরনের একাধিক ঘটনা সামনে আসার পরেই ১১টি বিপজ্জনক প্রজাতির কুকুর পোষ্য হিসেবে রাখার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়, যার মধ্যে রয়েছে পিটবুল, রটওয়েলার, ডগো আর্জেন্টিনো, প্রেসা ক্যানারিও, উল্ফ ডগ, বুলডগ, নেপোলিতান ম্যাস্টিফ, বর্বোয়েল, ব্যানডগ, ফিলা ব্রাজিলিয়েরো, আমেরিকান বুলডগ এবং কেন করসো। গতকাল, অর্থাৎ ১৫ নভেম্বর থেকেই কার্যকর হচ্ছে এই নিষেধাজ্ঞা। এই প্রজাতির কুকুর পোষ্য হিসেবে কেউ রেখেছেন বলে জানা গেলে সঙ্গে সঙ্গেই কুকুরটিকে হেফাজতে নিয়ে মালিকের লাইসেন্স বাতিল করার জন্য পুরসভাকে নির্দেশ দিয়েছে আদালত।

শ্রদ্ধা খুন হওয়ার পরেও অনলাইন থাকতেন ইনস্টাগ্রামে! বন্ধুদের সঙ্গে গল্প করত ‘প্রেমিক’ আফতাব


```