Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

কাশ্মীরের জেলা উন্নয়ন পরিষদের ভোটে বিজেপির চেয়ে এগিয়ে গুপকার জোট

দ্য ওয়াল ব্যুরো : মঙ্গলবার কাশ্মীরে জেলা উন্নয়ন পরিষদের ভোটে বিজেপির চেয়ে এগিয়ে আছে ১১ টি আসনে। বিজেপি এগিয়ে আছে আটটি আসনে। কংগ্রেস এগিয়ে আছে দু'টিতে। সংবিধানের ৩৭০ ধারা বিলোপের পর এই প্রথমবার কোনও ভোট হল জম্মু-কাশ্মীরে। গুপকার জোটের নেতৃত্

কাশ্মীরের জেলা উন্নয়ন পরিষদের ভোটে বিজেপির চেয়ে এগিয়ে গুপকার জোট

শেষ আপডেট: 22 December 2020 05:49

দ্য ওয়াল ব্যুরো : মঙ্গলবার কাশ্মীরে জেলা উন্নয়ন পরিষদের ভোটে বিজেপির চেয়ে এগিয়ে আছে ১১ টি আসনে। বিজেপি এগিয়ে আছে আটটি আসনে। কংগ্রেস এগিয়ে আছে দু'টিতে। সংবিধানের ৩৭০ ধারা বিলোপের পর এই প্রথমবার কোনও ভোট হল জম্মু-কাশ্মীরে। গুপকার জোটের নেতৃত্ব আছেন ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লা। এছাড়া আছে প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির পিডিপি। ভোট হয়েছিল মোট ২৮০ আসনে। ইভিএমের বদলে ব্যালটে ভোট নেওয়া হয়েছিল বলে গণনায় সময় লাগছে বেশি। গুপকার জোটের দাবি, জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা ফিরিয়ে আনতে হবে। পর্যবেক্ষকদের ধারণা, এই ভোটেই বোঝা যাবে, জম্মু-কাশ্মীরের সাধারণ মানুষ কী চান। মঙ্গলবার সকালে পিডিপি অভিযোগ করে, সোমবারই তাদের দলের তিন শীর্ষস্থানীয় নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এখনও পর্যন্ত পুলিশ এসম্পর্কে কোনও মন্তব্য করেনি। যে পিডিপি নেতারা বন্দি হয়েছেন বলে দাবি করা হচ্ছে, তাঁদের মধ্যে আছেন নইম আখতার, মেহবুবা মুফতির কাকা সরতাজ মাদনি এবং মুফতির প্রাক্তন রাজনৈতিক উপদেষ্টা পিরজাদা মনসুর হুসেন। পিডিপি জানিয়েছে, গান্দেরবাল জেলায় তাদের দলের সভাপতি বশির আহমেদ মিরেরও খোঁজ পাওয়া যাচ্ছে না। সম্ভবত তিনিও বন্দি হয়েছেন। মুফতি টুইট করে বলেছেন, "কেন আমাদের দলের নেতাদের বন্দি করা হল তা রাজ্যের শীর্ষস্থানীয় পুলিশ অফিসাররাও জানেন না। তাঁরা বলছেন, উপর সে অর্ডার আয়া।" মুফতির দাবি, জম্মু-কাশ্মীরে এখন আইনের শাসন নেই। পুরোপুরি গুন্ডারাজ চলছে। সোমবার সন্ধ্যায় নইম আখতারের গ্রেফতারের খবর পাওয়ার পরে মুফতি টুইটারে লেখেন, "জম্মু-কাশ্মীর প্রশাসন ব্যাপক ধরপাকড় শুরু করেছে। পিডিপি-র নইম আখতারকে অপহরণ করেছে পুলিশ। তাঁকে এমএলএ হস্টেলে নিয়ে যাওয়া হয়েছে। মনে হচ্ছে বিজেপি জেলা উন্নয়ন পরিষদের ভোটে কারচুপি করতে চায়। কেউ যাতে বাধা দিতে না পারে, সেজন্য এত লোককে গ্রেফতার করছে।" পরে তিনি লেখেন, "জম্মু-কাশ্মীরে গণতন্ত্রকে খুন করা হয়েছে।" সোমবার রাত সাড়ে ১০ টা নাগাদ নইম আখতারের মেয়ে শেহরিয়ার খানুম টুইটারে লেখেন, "আমার বাবাকে আটক করা হয়েছে। আমরা জানি না কেন তাঁকে আটক করা হল। পুলিশ সরকারি আদেশের কোনও কপি আমাদের দেখাতে পারেনি।" সরতাজ মাদনির ছেলে আরুত মাদনি বলেন, তাঁর বাবাকে অনন্তনাগ জেলার খানবালে সরকারি বাসভবন থেকে গ্রেফতার করা হয়েছে। কাশ্মীর পুলিশের ইনস্পেকটর জেনারেল বিজয় কুমার, সাউথ কাশ্মীরের ডিআইজি অতুল গয়াল এবং অনন্তনাগ জেলার এসএসপি সন্দীপ চৌধুরি এসম্পর্কে মুখ খুলতে চাননি। কোনও কেন্দ্রীয় সংস্থা থেকেও নেতাদের গ্রেফতার করা নিয়ে বিবৃতি দেওয়া হয়নি।

```