Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মার্কিন নৌঘাঁটিতে বন্দুকবাজের হানা

দ্য ওয়াল ব্যুরো : শুক্রবার ফ্লোরিডায় আমেরিকার নৌঘাঁটিতে হানা দেয় এক বন্দুকবাজ। গুলিতে বেশ কয়েকজন আহত হন। পরে বন্দুকবাজকে গুলি করে মারা হয়। এসকাম্বিয়া কাউন্টির শেরিফের অফিস থেকে বলা হয়েছে, ওই নৌঘাঁটিতে আর কোনও বন্দুকবাজ নেই। যে ঢুকেছিল সে ম

মার্কিন নৌঘাঁটিতে বন্দুকবাজের হানা

শেষ আপডেট: 6 December 2019 14:37

দ্য ওয়াল ব্যুরো : শুক্রবার ফ্লোরিডায় আমেরিকার নৌঘাঁটিতে হানা দেয় এক বন্দুকবাজ। গুলিতে বেশ কয়েকজন আহত হন। পরে বন্দুকবাজকে গুলি করে মারা হয়। এসকাম্বিয়া কাউন্টির শেরিফের অফিস থেকে বলা হয়েছে, ওই নৌঘাঁটিতে আর কোনও বন্দুকবাজ নেই। যে ঢুকেছিল সে মারা পড়েছে। ওই ঘটনার পরে নৌবাহিনীর বিমানঘাঁটি বন্ধ রাখা হয়। নৌবাহিনী থেকে বিবৃতিতে বলা হয়েছে, সম্ভবত বন্দুকবাজ বাদে আরও একজন মারা গিয়েছে। ঠিক কতজন আহত হয়েছে এখনই বলা সম্ভব নয়। তাদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে, ওই নৌঘাঁটিতে ১৬ হাজার সৈনিক থাকেন। সেই সঙ্গে থাকেন সাত হাজার সাধারণ নাগরিক। সেখানে একটি ফ্লাইট ডেমনস্ট্রেশন স্কোয়াড আছে। গত বুধবার হাওয়াই দ্বীপে পার্ল হারবার নৌঘাঁটিতে এক মার্কিন নাবিক দু'জনকে গুলি করে মারেন। পরে আত্মঘাতী হন। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তিনি কম্পিউটারে কাজ করার সময় গুলির শব্দ পান। জানলা দিয়ে দেখেন, তিনজন রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।

```