Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

লুকিয়ে জঙ্গি, বুধবার ভোর থেকে শ্রীনগরে চলছে সেনা-জঙ্গি গুলির লড়াই, নিহত ২ জঙ্গি

দ্য ওয়াল ব্যুরো: টানা জঙ্গি অনুপ্রবেশ ও পাক সেনার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন চলছেই। বুধবার ভোর থেকেই নতুন করে উত্তপ্ত জম্মু-কাশ্মীর। শ্রীনগরের প্রত্যন্ত এলাকায় লুকিয়ে অনুপ্রবেশকারী কয়েকজন জঙ্গি।এখনও চলছে সেনা-জঙ্গি গুলির লড়াই। ইতিমধ্যে সে

লুকিয়ে জঙ্গি, বুধবার ভোর থেকে শ্রীনগরে চলছে সেনা-জঙ্গি গুলির লড়াই, নিহত ২ জঙ্গি

শেষ আপডেট: 23 October 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো: টানা জঙ্গি অনুপ্রবেশ ও পাক সেনার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন চলছেই। বুধবার ভোর থেকেই নতুন করে উত্তপ্ত জম্মু-কাশ্মীর। শ্রীনগরের প্রত্যন্ত এলাকায় লুকিয়ে অনুপ্রবেশকারী কয়েকজন জঙ্গি।এখনও চলছে সেনা-জঙ্গি গুলির লড়াই। ইতিমধ্যে সেনার গুলিতে থতম ২ জঙ্গি বলে থবর। শ্রীনগরের সুথু এলাকার নওগামে লুকিয়ে জঙ্গিরা। নওগাম এলাকা ঘিরে রেখেছে ভারতীয় সেনা।কাশ্মীর জুড়ে বন্ধ ইন্টারনেট পরিষেবা। রাজৌরির পরে পুঞ্চ, সীমান্তরেখা বরাবর ফের উত্তপ্ত উপত্যকা, আর্মি ব্রিগেড হেডকোয়ার্টারে বিস্ফোরণ বুধবারই  সীমান্তরেখা বরাবর ফের যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তান সেনাবাহিনী। জম্মু - কাশ্মীরের পুঞ্চ সেক্টরে লাইন অফ কন্ট্রোল বরাবর আক্রমণ চালায় পাক সেনা। ভারতীয় সেনাবাহিনীর তরফে জানানো হয়ছে পুঞ্চ সেক্টরের ব্রিগেড হেডকোয়ার্টার লক্ষ্য করে গ্রেনেড ছোড়ে পাকিস্তানি সেনাবাহিনী। যদিও এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। এই ঘটনার দু’দিনে আগেই সেনা-জঙ্গি সংঘর্ষে উত্তপ্ত হয়েছিল জম্মু ও কাশ্মীরের রাজৌরি সেক্টর। সেখানে সীমান্তরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা করেছিল একদল জঙ্গি। প্রচুর অস্ত্রও ছিল তাঁদের সঙ্গে। যদিও সফল ভাবেই অনুপ্রবেশ রুখে দেয় ভারতীয় সেনাবাহিনী। জওয়ানদের গুলিয়ে নিকেশ হয় তিন সশস্ত্র জঙ্গি। তবে শহিদ হয়েছিলেন তিন সেনা জওয়ানও।দক্ষিণ কাশ্মীরের কুলগামে চলে গুলির লড়াই। যার জেরে বিস্ফোরণে প্রাণ হারান ৭ নীরিহ নাগরিক। ৭ নাগরিকের মৃত্যুর প্রতিবাদে কাশ্মীর বন্‌ধের ডাক দেয় বিচ্ছিন্নতাবাদীরা। The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন     

```