
শেষ আপডেট: 17 September 2023 07:20
দ্য ওয়াল ব্যুরো: ১০০ ঘণ্টারও বেশি সময় ধরে গুলির লড়াই চলছে কাশ্মীরের (Kashmir) অনন্তনাগে (Gunfight continues in Anantnag)। জঙ্গিদের হদিশ পেতে ইতিমধ্যে ড্রোনের পাশাপাশি রকেট লঞ্চারও ব্যবহার করছে সেনা।
তবু পাঁচদিন ধরে লড়াই চলার পরও (Gunfight continues in Anantnag) অনন্তনাগের কোকোরনাগের গাদোল জঙ্গলে কেন জঙ্গি নিকেশ করা যাচ্ছে না তা নিয়ে বিভিন্ন মহল থেকে উঠছে প্রশ্ন।
একই সঙ্গে সেনাবাহিনীর দাবি, পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণে। চারিদিক থেকে ঘিরে ফেলা হয়েছে জঙ্গিদের। এই মুহূর্তে আত্মসমর্পণ করা ছাড়া তাদের কাছে আর কোনও পথ খোলা নেই। তবে কোনওরকমের তাড়াহুড়ো করতে চাইছেন না সেনা কর্তারা। কারণ, গত চারদিন ধরে জঙ্গিরা যেভাবে সেনার ওপর হামলা চালাচ্ছে, তাতে মনে করা হচ্ছে, বিশাল পরিমাণ অস্ত্রশস্ত্র মজুত রয়েছে।
প্রসঙ্গত, সরু পথ ও লুকানোর কোনও জায়গা না থাকার কারণে গত বুধবার ভোরে জঙ্গিদের গুলিতে নিহত হন দুই জওয়ান ও এক পুলিশ কর্মী। ঘটনা থেকে শিক্ষা নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করেই অপারেশন চালাচ্ছেন জওয়ানেরা। জঙ্গিদের ধরতে ব্যবহার করা হচ্ছে ড্রোন, রকেট লঞ্চার, মর্টার শেল ও আইইডি বিস্ফোরক।
আরও পড়ুন: হরিদেবপুরের জঞ্জালের স্তূপ থেকে উদ্ধার বোমা! সাতসকালে বোমাতঙ্ক কলকাতায়