Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আপকে ঠেকাতে প্রয়োজনে বিজেপিকে ভোট দিন, নেতার ভাইরাল ভাষণে গুজরাতে বিপাকে কংগ্রেস

দ্য ওয়াল ব্যুরো: অরবিন্দ কেজরিওয়াল সভার পর সভায় বলছেন, নির্বাচনী সমীক্ষায় বিশ্বাস করবেন না। ওগুলো মিলবে না। গুজরাতে (Gujarat Election) ক্ষমতায় আসবে আম আদমি পার্টিই (Aam Admi Party)। দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো কেন বলছেন এই ক

আপকে ঠেকাতে প্রয়োজনে বিজেপিকে ভোট দিন, নেতার ভাইরাল ভাষণে গুজরাতে বিপাকে কংগ্রেস

শেষ আপডেট: 7 November 2022 10:14

দ্য ওয়াল ব্যুরো: অরবিন্দ কেজরিওয়াল সভার পর সভায় বলছেন, নির্বাচনী সমীক্ষায় বিশ্বাস করবেন না। ওগুলো মিলবে না। গুজরাতে (Gujarat Election) ক্ষমতায় আসবে আম আদমি পার্টিই (Aam Admi Party)।

দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো কেন বলছেন এই কথা? কারণ, প্রাক নির্বাচনী সব ক’টি সমীক্ষাতেই বলা হয়েছে, গুজরাতে ফের ক্ষমতায় থেকে যাবে বিজেপি। বিরোধীদের ভোট ভাগাভাগিতে বিজেপির আসন বেড়ে যাওয়াও অসম্ভব নয়। আবার আসন কমেও দ্বিতীয় স্থানে থাকবে কংগ্রেসই।

আর আপ? সমীক্ষা বলছে, আসন তারা পেতে পারে বড়জোর একটি-দুটি। কিন্তু ভোট পেতে পারে ছয় থেকে দশ শতাংশের মতো। অর্থাৎ নিজের নাক কেটে আপ কংগ্রেসের যাত্রাভঙ্গ এবং বিজেপির জয়যাত্রা নিশ্চিত করবে, এটাই মোটের উপর নির্বাচনী সমীক্ষার আভাস।

সমীক্ষার এই আভাসকে আপ যেমন মিথ্যা প্রমাণ করতে মরিয়া, তেমনই কংগ্রেস এটাই ভবিতব্য ধরে নিয়েছে। আর তার জেরেই বড় ধরনের ফাউল করে বসলেন হাত চিহ্নের এক নেতা। নির্বাচনী জনসভার মঞ্চ থেকে তিনি বলে বসেছেন, প্রয়োজনে বিজেপিকে ভোট দিন। আপকে দেবেন না কোনও অবস্থাতেই।

ললিত ভাসোয়ার নামে গুজরাত কংগ্রেসের রাজ্যস্তরের ওই নেতার ভাষণের এক টুকরো ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে আপ এবং বিজেপি, দু-পক্ষই। বিজেপি দেখাতে চাইছে কংগ্রেস নেতার কথাতেই স্পষ্ট তারা কতটা নির্ভরযোগ্য। আর আপ বোঝাতে ব্যস্ত তাদের ঠেকাতে কংগ্রেস-বিজেপি বোঝাপড়া কোন পর্যায়ে পৌঁছেছে। আপকে এড়াতে পরামর্শ দেওয়ার সময় এই কংগ্রেস নেতা এমন কথাও বলেন, যদি চান তবে শুধুমাত্র বিজেপিকে ভোট দিন।

প্রবীণ ওই কংগ্রেস নেতা ধোরাজির বিধায়ক। তিনি একটি জনসভায় মঞ্চ থেকে কংগ্রেসের পক্ষে ভোট চাইছিলেন। এ সময় তিনি আপকে রুখতে প্রয়োজনে বিজেপিকে ভোট দেওয়ার কথাও বলেন।

আম আদমি পার্টির আহ্বায়ক এবং দিল্লির মুখ্যমন্ত্রীও ওই ভিডিওটি টুইট করে বিজেপি-কংগ্রেসের যোগসাজশের অভিযোগ তুলেছেন। কেজরিওয়াল লিখেছেন, ‘এই দেখুন। প্রবীণ কংগ্রেস নেতা মঞ্চ থেকে প্রকাশ্যে বলছেন, আম আদমি পার্টিকে নয়, বিজেপিকে ভোট দিন। এই দুই পার্টি যে বোঝাপড়া করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে, তা নিয়ে সন্দেহ আছে কি?’

তাঁর বক্তব্য নিয়ে বিতর্ক চড়তে থাকায় ভাসোভা ব্যাখ্যা দেন যে তিনি কটূক্তি করে আপ সম্পর্কে ওই কথা বলেছেন। আম আদমি পার্টি বিজেপির হয়ে গুজরাটে ক্ষমতাবিরোধী ভোটকে ভাগ করতে এসেছে। আপ কংগ্রেসের ভোট ভাগ করতে চায়। অতীতে তারা এভাবেই গান্ধীনগর কর্পোরেশন ভোট কেটে বিজেপির হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করেছিল। সেই কারণেই আমি গুজরাতের জনগণকে দিল্লির ‘গুণ্ডাদের’ এড়াতে অনুরোধ করেছি।

ন্যাশনাল হেরাল্ড: ইডি ফের ডাকতে পারে সনিয়া, রাহুলদের, নয়া সভাপতি খাড়্গেকেও


```