Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

লাখ লাখ হিন্দিভাষী গুজরাট ছাড়তে বাধ্য হলেন কেন? প্রশাসনের কাছে প্রশ্ন হাই কোর্টের

দ্য ওয়াল ব্যুরো- প্রায় ২ লাখ ভিন রাজ্যের মানুষ রাতারাতি গুজরাট ছেড়েছেন।গোটা ঘটনায় প্রশ্নের মুখে গুজরাট প্রশাসন। বহিরাগতরা প্রাণ ভয়ে কেন গুজরাট ছাড়তে বাধ্য হলেন?  বহিরাগতদের উপর হামলাই বা কেন হল? রাজ্য প্রশাসনের কাছে জানতে চাইল হাই কোর্ট।ন

লাখ লাখ হিন্দিভাষী গুজরাট ছাড়তে বাধ্য হলেন কেন? প্রশাসনের কাছে প্রশ্ন হাই কোর্টের

শেষ আপডেট: 10 October 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো- প্রায় ২ লাখ ভিন রাজ্যের মানুষ রাতারাতি গুজরাট ছেড়েছেন।গোটা ঘটনায় প্রশ্নের মুখে গুজরাট প্রশাসন। বহিরাগতরা প্রাণ ভয়ে কেন গুজরাট ছাড়তে বাধ্য হলেন?  বহিরাগতদের উপর হামলাই বা কেন হল? রাজ্য প্রশাসনের কাছে জানতে চাইল হাই কোর্ট।নির্দিষ্ট সময়ের মধ্যে রাজ্যকে হলফনামা জমার নির্দেশও দিল আদালত।

দ্য ওয়াল পুজো ম্যাগাজিন ১৪২৫ পড়তে ক্লিক করুন

শিশুর ধর্ষণ ঘিরে গত কয়েকদিনে গুজরাটের পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়। ধর্ষণের অভিযোগে বিহারের এক শ্রমিক গ্রেফতার হওয়ার পর পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। বহিরাগতদের টার্গেট করে ঠাকুর সেনার কর্মীরা। হামলার জেরে গুজরাট ছাড়তে তাঁরা বাধ্য হন। এই পরিস্থিতিতে বিভিন্ন জেলা প্রশাসন ঠাকুর সেনার তাণ্ডব ঠেকাতে কার্যত অসফল হয়েছে। হাই কোর্টে এই নিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন সমাজকর্মী খেমচাঁদ কোস্তি। যা গ্রহণ করার পরই রাজ্যকে হলফনামা পেশ করার নির্দেশ দিল আদালত। জোড়া খুনের মামলায় দোষী সাব্যস্ত ‘স্বঘোষিত গডম্যান’ সন্ত রামপাল, সাজা ঘোষণা আগামী সপ্তাহে দায়ের করা মামলায় মামলাকারীর দাবি, ১৪ মাসের শিশুকে ধর্ষণের ঘটনা নিয়ে রাজনীতি চলছে। নির্যাতিতা ঠাকুর সম্প্রদায়ের হওয়ায় রাজ্যের বহিরাগতদের রেয়াদ করেনি ঠাকুর সেনার কর্মীরা। রাজ্যের প্রশাসনিক আধিকারিকদের পরোক্ষ মদতেই বহিরাগতদের উপর অত্যাচার চলে। বাধ্য হয়ে কয়েকদিনে প্রায় ২ লাখ বহিরাগত গুজরাট ছেড়েছেন। এদের মধ্যে বেশিরভাগই বিহার,মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশের বাসিন্দা। ধর্ষণের ঘটনাকে হাতিয়ার করে জমানো ক্ষোভের বহিঃপ্রকাশ করছে ঠাকুর সেনা বলেও মনে করা হচ্ছে। যেখানে ভিন রাজ্যের প্রত্যেক মানুষকেই গুজরাট ছাড়তে বাধ্য করাই হয়ে উঠছে মূল উদ্দেশ্য। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের পদক্ষেপ কী? জানতে চাইল গুজরাট হাই কোর্ট।  

```