
শেষ আপডেট: 2 May 2023 12:38
দ্য ওয়াল ব্যুরো: গুজরাত হাই কোর্টও (Gujarat High Court) স্বস্তি দিল না রাহুল গান্ধীকে (Rahul Gandhi)। কংগ্রেস নেতার আর্জি নিয়ে হাই কোর্টের বিচারপতি হেমন্ত প্রচ্ছক মঙ্গলবার সাজার উপর অন্তবর্তী স্বস্তির (interim relief) আর্জি মানতে অস্বীকার করেন। তবে বিচারপতি মঙ্গলবার পূর্ণাঙ্গ রায় দেননি। গরমের ছুটি শেষে ৪ জুন তিনি মামলার রায় ঘোষণা করবেন বলে জানান। কংগ্রেস নেতার আইনজীবীরা বারে বারে আর্জি জানান, সাজার উপর অন্তবর্তী স্থগিতাদেশ জারি করা হোক। বিচারপতি তা মানেননি।
মোদী পদবিধারীদের মানহানির মামলায় সুরাতের নিম্ন আদালত ২৩ মার্চ রাহুল গান্ধীকে দু’ বছর জেলের সাজা দিয়েছে। সেই রায়ের বিরুদ্ধে তিনি দায়রা আদালতে গিয়ে সাজার মেয়াদ কমানোর আর্জি জানিয়েছিলেন গত মাসে। কারণ, নিম্ন আদালত দু’ বছর কারাদণ্ডের আদেশ দেওয়ায় তাঁর সাংসদপদ খারিজ হয়ে গিয়েছে।
কিন্তু দায়রা আদালত সেই আর্জি মানেনি। দায়রা আদালতের বিচারকের বক্তব্য ছিল, রাহুলের মতো ব্যক্তির মুখে কারও পদবি ধরে প্রশ্ন তোলা শোভা পায় না। মন্তব্য করার সময় তিনি কংগ্রেসের সভাপতি এবং দলের সাংসদ ছিলেন।
দায়রা আদালতের রায়ের বিরুদ্ধে রাহুল গুজরাত হাইকোর্টে মামলা করেন। গত সপ্তাহে সেই মামলার শুনানি শেষ হয়ে গিয়েছিল। মনে করা হচ্ছিল বিচারপতি মঙ্গলবার পূর্ণাঙ্গ রায় শোনাবেন। মঙ্গলবার তিনি জানান, রায় ৪ জুন ঘোষণা করবেন। ততদিন পর্যম্ত সাজা বহাল থাকবে। সাজার মেয়াদ কমানোর আর্জির পক্ষে অন্তবর্তী আদেশ জারির অনুরোধও ফিরিয়ে দেন তিনি।
তাহলে কি রাহুল গান্ধীকে আজকালে মধ্যে জেলে যেতে হবে। কংগ্রেস সূত্রে দাবি করা হচ্ছে, গুজরাতের দায়রা আদালত রাহুলের সাজার মেয়াদ কমানোর আর্জি খারিজ করে দিলেও নির্দেশ দিয়েছে জামিনের জন্য সর্বোচ্চ আইনি লড়াই শেষ না হওয়া পর্যন্ত কংগ্রেস নেতা মুক্ত থাকবেন।
মমতা সায় দিলেন নিয়োগে, মৎস্য দফতর, কলেজ শিক্ষক, ওটি টেকনিশিয়ানদের জন্য শূন্যপদ