Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Gujarat: মোদীর গুজরাতে সাড়ে চোদ্দ'শ কোটি টাকার হেরোইন উদ্ধার

দ্য ওয়াল ব্যুরো: প্রায় দাড়ে চোদ্দ'শ কোটি টাকার হেরোইন (Heroin) উদ্ধার করা হল গুজরাতে (Gujarat)। একটি বন্দরে আসা কনটেনার থেকে এই নিষিদ্ধ মাদক পান ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্সের (DRI) সদস্যরা। ওই কনটেনারে মোট ২০৫.৬ কেজির হেরোইন ছিল বলে

Gujarat: মোদীর গুজরাতে সাড়ে চোদ্দ'শ কোটি টাকার হেরোইন উদ্ধার

শেষ আপডেট: 25 April 2022 15:50

দ্য ওয়াল ব্যুরো: প্রায় দাড়ে চোদ্দ'শ কোটি টাকার হেরোইন (Heroin) উদ্ধার করা হল গুজরাতে (Gujarat)। একটি বন্দরে আসা কনটেনার থেকে এই নিষিদ্ধ মাদক পান ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্সের (DRI) সদস্যরা। ওই কনটেনারে মোট ২০৫.৬ কেজির হেরোইন ছিল বলে খবর।

আরও পড়ুন: বগটুই কাণ্ডে দুই অভিযুক্তের জামিন, তাদের মধ্যে একজন ভাদু শেখ ঘনিষ্ঠ!

জানা গেছে গুজরাতের (Gujarat) কান্দলা বন্দর সংলগ্ন এলাকা ;থেকে ওই বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করা হয়েছে। ইরান থেকে তা সেখানে আনা হয়েছিল বলে প্রাথমিকভাবে মনে করছেন তদন্তকারীরা। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এদিন পাঞ্জাব থেকে একজনকে আটক করেছে ডিআরই (Heroin)। তাদের তরফেই বলা হয়েছে উদ্ধারকৃত হেরোইনের মূল্য প্রায় ১ হাজার ৪৩৯ কোটি টাকা।

এক সিনিয়র পুলিশ আধিকারিক জানিয়েছেন, গত বছরের সেপ্টেম্বর মাস থেকে অক্টোবর মাসের মধ্যে ইরান থেকে গুজরাতের কান্দলা বন্দরে মোট ১৭টি মালবোঝাই কনটেনার এসেছিল। তার মধ্যে থেকে একটিতে ছিল ওই মাদক। এই মাদক উদ্ধারের কথা গত ২১ এপ্রিল জানিয়েছিল গুজরাতের অ্যান্টি টেররিস্ট স্কোয়াড। সোমবার ডিআরআইয়ের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে এই মাদক উত্তরাখণ্ডের কোনও এক ফার্ম থেকে অর্ডার দিয়ে আনানো হয়েছে। ঘটনার তদন্ত করে এই হেরোইন ব্যবসার পিছনে মূল পাণ্ডাদের পাকড়াও করতে মরিয়া ডিআরআই এবং এটিএস।


```