Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ব্রেন টিউমার কুড়ে কুড়ে খাচ্ছে, একদিনের জেলাশাসক হয়ে ইচ্ছাপূরণ ১১ বছরের মেয়ের

দ্য ওয়াল ব্যুরো: বয়স সবে ১১ বছর। মারণ রোগ (Brain Tumour) বাসা বেঁধেছে মস্তিষ্কে। ছোট্ট ফ্লোরা আসোদিয়ার প্রাণশক্তি কতদিন থাকবে তা নিশ্চিত করে বলতে পারেননি ডাক্তাররাও। এদিকে মেয়ের সরকারি উচ্চপদে চাকরি করার খুব শখ। বড় হয়ে জেলাশাসক হওয়ার স্বপ্

ব্রেন টিউমার কুড়ে কুড়ে খাচ্ছে, একদিনের জেলাশাসক হয়ে ইচ্ছাপূরণ ১১ বছরের মেয়ের

শেষ আপডেট: 19 September 2021 04:05

দ্য ওয়াল ব্যুরো: বয়স সবে ১১ বছর। মারণ রোগ (Brain Tumour) বাসা বেঁধেছে মস্তিষ্কে। ছোট্ট ফ্লোরা আসোদিয়ার প্রাণশক্তি কতদিন থাকবে তা নিশ্চিত করে বলতে পারেননি ডাক্তাররাও। এদিকে মেয়ের সরকারি উচ্চপদে চাকরি করার খুব শখ। বড় হয়ে জেলাশাসক হওয়ার স্বপ্ন দেখে। পড়াশোনাতেও তুখোড়। ছোট্ট মেয়েটির স্বপ্নপূরণে এগিয়ে এসেছেন জেলাশাসক নিজেই। একদিনের জন্য নিদের চেয়ার ছেড়ে দিয়েছেন ছোট্ট ফ্লোরার জন্য। আহমেদাবাদের জেলাশাসক সন্দীপ স্যাঙ্গেল জানিয়েছেন, খবর এসেছিল মেধাবী একটি মেয়ে জেলাশাসক হওয়ার স্বপ্ন দেখে। মাত্র ১১ বছরের একটি মেয়ে ব্রেন টিউমারে আক্রান্ত। গত মাসেই অস্ত্রোপচার হয়েছে। মেয়েটির ইচ্ছাপূরণে তাই সকলেই একমত হয়। একদিনের জন্য নিজের স্বপ্নে বাঁচতে দেওয়ার সুযোগটুকু দিতে অসুবিধা কোথায়! 11-year-old girl, suffering from brain tumour, made collector for a day in  Ahmedabad | Ahmedabad News | Zee News গান্ধীনগরের বাসিন্দা ফ্লোরা আসোদিয়া গত সাত মাস ধরে ব্রেন টিউমারে ভুগছে। মেয়েটির পরিবার জানিয়েছে, স্কুলে বরাবরই প্রথম সারিতে থাকে ফ্লোরা। পড়াশোনায় খুব ভাল। এখন থেকেই নিজের লক্ষ্য বেছে রেখেছে। ফ্লোরাকে সুস্থ করে তোলার আপ্রাণ চেষ্টা করছেন চিকিৎসকরা। আগামী ২৫ সেপ্টেম্বর ফ্লোরার জন্মদিন। তার আগে এটাই ওর সবচেয়ে বড় উপহার। অভিনব উদ্যোগ শুধু নয়, মানবিকতার নিদর্শনও বটে। জেলাশাসক সন্দীপ স্যাঙ্গেল বলেছেন, ফ্লোরার বাবা-মা অনুরোধ করেন যদি এই উপহার তাকে দেওয়া যায়। একদিনের জন্য জেলাশাসকরে চেয়ারে বসার ইচ্ছাপূরণ হয় তার। সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যান সকলে। অস্ত্রোপচারের পরে বাচ্চা মেয়েটির শারীরিক অবস্থা স্থিতিশীল নেই। ডাক্তাররা নিশ্চিত করে কিছু জানাতেও পারেননি। তবে সকলেই প্রার্থনা করছেন ছোট্ট ফ্লোরার জন্য। এখন শুধু আহমেদাবাদা নয়, গোটা দেশ চাইছে তাড়াতাড়ি সুস্থ হয়ে পড়াশোনা শেষ করে জেলাশাসক হয়েই ফিরে আসুক ফ্লোরা। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```