Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'লাশের রাজনীতি করছেন হার্দিক!' তাই নিজের জমিতে তাঁর কপ্টার নামতে দিলেন না কৃষক

দ্য ওয়াল ব্যুরো: নিজের জমিতে হার্দিক প্যাটেলের হেলিকপ্টার নামতে দিলেন না গুজরাতের মহিসাগর জেলার এক কৃষক। ফলে ভোটপ্রচারের জন্য কপ্টারের বদলে সড়ক পথেই গাড়িতে করে ১০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমদাহাদ থেকে লুনাওয়াডা পৌঁছন হার্দিক। পতিদার সংরক

'লাশের রাজনীতি করছেন হার্দিক!' তাই নিজের জমিতে তাঁর কপ্টার নামতে দিলেন না কৃষক

শেষ আপডেট: 19 April 2019 11:13

দ্য ওয়াল ব্যুরো: নিজের জমিতে হার্দিক প্যাটেলের হেলিকপ্টার নামতে দিলেন না গুজরাতের মহিসাগর জেলার এক কৃষক। ফলে ভোটপ্রচারের জন্য কপ্টারের বদলে সড়ক পথেই গাড়িতে করে ১০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমদাহাদ থেকে লুনাওয়াডা পৌঁছন হার্দিক। পতিদার সংরক্ষণ নিয়ে বেশ কিছু দিন ধরে সরব, তরুণ নেতা হার্দিক প্যাটেল সম্প্রতি কংগ্রেসে যোগ দিয়েছেন। সারা রাজ্যে হেলিকপ্টারে করে ঘুরে ভোটপ্রচার চালাচ্ছেন তিনি। সেই কাজেই বৃহস্পতিবার লুনাওয়াডা যাওয়ার কথা ছিল তাঁর। ঠিক হয়েছিল, সেখানকার একটি জমিতে তৈরি হবে হেলিপ্যাড, নামবে হার্দিকের কপ্টার। কিন্তু জমির মালিক বিনয় প্যাটেল নামের এক কৃষক সাফ জানিয়ে দেন, তাঁর জমিতে কোনও কপ্টার নামতে দেবেন না তিনি। ফলে বেশ সমস্যায় পড়ে যাব এলাকার কংগ্রেস প্রার্থী ভেচটভাই খান্ট। কারণ তাঁর হয়েই প্রচারে আসছিলেন হার্দিক। পরে অবশ্য গিয়ে পৌঁছন এই তরুণ নেতা। আপত্তিকারী কৃষক বিনয় প্যাটেল জানান, পতিদার সংরক্ষণ নিয়ে যে রাজনীতি হার্দিক করেছেন, তা আদতে লাশের উপরে দাঁড়িয়ে করা রাজনীতি। তিনি এই রাজনীতি সমর্থন করেন না। ফলে তাঁর জমিও ব্যবহার করতে দেবেন না এই রাজনীতিককে। মহিসাগরের উপ-জেলাশাসক আরআর থাক্কর বলেন, "লুনাওয়াডায় বিকেল পাঁচটায় নামার কথা ছিল হার্দিকের কপ্টারের। দু'দিন আগে থেকে অনুমতিও নেওয়া ছিল। কিন্তু শেষ মুহূর্তে কপ্টার নামার জন্য অনুমতি দেননি জমির মালিক।" জমির মালিক, কৃষক বিনয় প্যাটেল পাল্টা দাবি করেন, তাঁর থেকে কেউ কোনও অনুমতি নেয়নি। জানতে পারার পরে তিনি নারাজ হন। তিনি বলেন, "আমি হার্দিককে চিনি। ও আমাদের পতিদার গোষ্ঠীরই নেতা। কিন্তু আমি চাই না, ও আমার জমিতে পা রাখুক। কারণ সংরক্ষণ-বিক্ষোভে নিহত ১৪ জন পতিদার যুবকের লাশের উপরে দাঁড়িয়ে হার্দিক রাজনীতি করছে।"

```