ঘণ্টায় ১২০ কিলোমিটার বেগে ঘূর্ণিঝড় 'বায়ু' এগোচ্ছে গুজরাট উপকূলের দিকে, সতর্ক নৌবাহিনী, বায়ুসেনা
দ্য ওয়াল ব্যুরো: তীব্র দাবদাহে বিপর্যস্ত দেশ। বর্ষার দেখা নেই। তারই মধ্যে আবহবিদরা জানালেন গভীর নিম্নচাপের ফলে ঘূর্ণিঝড় তৈরি হয়েছে আরব সাগরের কাছে লক্ষদ্বীপে। শক্তি বাড়িয়ে সেই ঘূর্ণিঝড় ক্রমশ এগোচ্ছে গুজরাট উপকূলের দিকে। আর দিন দুয়েকের মা
শেষ আপডেট: 10 June 2019 18:30
দ্য ওয়াল ব্যুরো: তীব্র দাবদাহে বিপর্যস্ত দেশ। বর্ষার দেখা নেই। তারই মধ্যে আবহবিদরা জানালেন গভীর নিম্নচাপের ফলে ঘূর্ণিঝড় তৈরি হয়েছে আরব সাগরের কাছে লক্ষদ্বীপে। শক্তি বাড়িয়ে সেই ঘূর্ণিঝড় ক্রমশ এগোচ্ছে গুজরাট উপকূলের দিকে। আর দিন দুয়েকের মাথায় ঘণ্টায় ১১০-১২০ কিলোমিটার বেগে গুজরাটে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‘বায়ু’ । ক্ষয়ক্ষতি এড়াতে আগে থেকেই সতর্ক করা হয়েছে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিপর্যয় মোকাবিলা দলকে।
মৌসম ভবন সূত্রে খবর, লক্ষদ্বীপের উপকূলে আমিনিদিবিতে তৈরি হয়েছে এই ঘূর্ণিঝড়। প্রতি মুহূর্তে শক্তি বাড়িয়ে এই সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম আগামী ১৩ জুনের মধ্যে হামলে পড়বে গুজরাটের উপকূলে। এর জেরে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গুজরাটে। ঘূর্ণিঝড় ‘বায়ু’র ল্যান্ডফল মূলত ভেরাভল ও দিউয়ের কাছে। গুজরাটের সৌরাষ্ট্র, কচ্ছের পরবন্দর থেকে মাহুবা পর্যন্ত এলাকায় এই ঘূর্ণঝড়ের দাপট প্রবল হবে বলে জানিয়েছেন আবহবিদরা।
সিভিয়ার সাইক্লোনিক স্টর্মের গতি হবে ঘণ্টায় ১১০-১২০ কিলোমিটার। বৃহস্পতিবার বেলার দিকে তার বেগ আরও বাড়বে প্রায় ঘণ্টায় ১৩৫ কিলোমিটার। মৌসম ভবন জানিয়েছে, এই মুহূর্তে ভেরাভলের দক্ষিণ উপকূল থেকে ৬৩০ কিলোমিটার দূরত্বে রয়েছে ঘূর্ণিঝড় ‘বায়ু।’ এর জেরে কচ্ছ, দ্বারকা, জুনাগড়, দিউ, গির সোমনাথ, আমরেলি ও ভাবনগর জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়ের রেশ ছড়াবে মহারাষ্ট্র, গোয়া, কর্নাটক, দমন ও দিউতেও।
[caption id="attachment_113374" align="aligncenter" width="980"]

উপগ্রহ চিত্রে ধরা পড়া ছবি[/caption]
সুপার সাইক্লোনের আগমনের আগেই চূড়ান্ত সতর্কবার্তা জারি হয়েছে গুজরাটে। মুখ্যমন্ত্রী বিজয় রূপানী জানিয়েছেন, উপকূলবর্তী এলাকা থেকে লোকজনকে সরানর প্রক্রিয়া শুরু হয়েছে গেছে। কেরল, কর্নাটক ও লক্ষদ্বীপের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সতর্ক থাকতে বলা হয়েছে সেনাবাহিনী, নৌবাহিনী ও উপকূল রক্ষী বাহিনীকে। প্রয়োজনে নামানো হতে পারে জাতীয় বিপর্যয় মোকাবিলা দল বা এনডিআরএফ-কে। ইতিমধ্যেই এনডিআরএফ-এর ২৫টি দল আপৎকালীন অবস্থার জন্য প্রস্তুত হয়ে রয়েছে। প্রতিটি দলে রয়েছেন ৪৫ জন করে কর্মী। তা ছাড়া, হেলিকপ্টার ও নজরদারি এয়ারক্রাফ্ট নিয়ে উপকূলবর্তী এলাকাগুলিতে সতর্ক রয়েছে বায়ুসেনাও।