এসিও কাজ করছে না, গরম থেকে বাঁচতে গোবরে মোড়া গাড়ি!
দ্য ওয়াল ব্যুরো: গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে, গরমও বাড়ছে চড়চড় করে। আগে মানুষ জনের গাড়িতে এসিও অনেক কম থাকত। গরমে কষ্ট পাওয়াই ছিল দস্তুর। এখন গাড়িতে গাড়িতে এসি। কিন্তু আহমেদাবাদের এমন অবস্থা যে এসিতেও কাজ হচ্ছে না। মিসেস্ সেজ়াল শাহ অভ
শেষ আপডেট: 21 May 2019 09:58
দ্য ওয়াল ব্যুরো: গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে, গরমও বাড়ছে চড়চড় করে। আগে মানুষ জনের গাড়িতে এসিও অনেক কম থাকত। গরমে কষ্ট পাওয়াই ছিল দস্তুর। এখন গাড়িতে গাড়িতে এসি। কিন্তু আহমেদাবাদের এমন অবস্থা যে এসিতেও কাজ হচ্ছে না। মিসেস্ সেজ়াল শাহ অভিনব উপায় বেছে নিলেন নিজেকে আরাম দিতে। গোবর দিয়ে নিজের গাড়িটা পুরোটা ঢেকে ফেললেন সেজ়াল! আর সেই গোবরে ঢাকা গাড়ির ছবি সোশ্যাল মিডায়ায় দিয়ে ভাইরাল করে ফেললেন রুপেশ গৌরাঙ্গ দাশ। তিনি তাঁর সোশ্যাল মিডিয়ায় সেই গাড়ির ছবি দিয়ে লিখেওছেন, এত ভালো করে কাউকে এর আগে গোবরের ব্যবহার করতে দেখেননি তিনি।
রুপেশ লিখছেন, আহমেদাবাদের ৪৫ ডিগ্রি গরম থেকে বাঁচতেই মিসেস শাহ তাঁর গাড়িটিকে গোবর দিয়ে প্লাস্টার করে ফেলেছেন। এই গাড়ির ছবি দেখে অনেকেই যেমন মিসেস শাহর বুদ্ধির প্রশংসা করেছেন, তেমনি আবার অনেকে প্রশ্নও তুলেছেন, সারা গাড়িতে গোবর দেওয়া থাকলে, তার বিশ্রী গন্ধ থেকে বাঁচার উপায় কী? অনেকে অতি উৎসাহী হয়ে এও জানতে চেয়েছেন, ঠিক কতগুলো স্তরে এই গোবর দিলে বেশ ঠাণ্ডা হবে গাড়ি?

আসলে ভারতের বহু গ্রামেই এখনও এই অভ্যাসে দিন কাটান মানুষ জন, যেখানে গোবর দিয়ে ঘরের দেওয়াল এবং মেঝে লেপে দেওয়া হয়। মনে করা হয়, গরমকালে গোবর ঘর বাড়ি ঠাণ্ডা রাখে, আর শীতকালে গরম রাখে। গোবরের এই গুণ মাথায় রেখেই আহমেদাবাদের মিসেস শাহ নিজের গাড়িটিকে গোবরে মুড়ে ফেলেছেন।
একদিকে গ্লোবাল ওয়ার্মিং যখন পুরো বিশ্বকে ভয় দেখাচ্ছে, তখন গোমাতার বর্জ্যকে এভবে ব্যবহার করে সেজ়ল শাহ নিজেকে বাঁচাতে কাজের কাজটি সেরে ফেলেছেন। আপনিও ৪৩-৪৪ ডিগ্রির সাথে লড়াই করতে এই পন্থা নেবেন নাকি?