Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গুজরাতে ভোট পড়ল অনেকটাই কম, কার লাভ, কার লোকসান

দ্য ওয়াল ব্যুরো: গুজরাতে আজ প্রথম দফার ভোটে (Gujarat Assembly Election) বিকেল ৫'টা পর্যন্ত ৫৯.২ শতাংশ ভোট পড়েছে। ৫'টার পরও কিছু বুথে ভোটারদের লাইন দেখা গেছে। চূড়ান্ত হিসাবে প্রদত্ত ভোটের পরিমাণ ৬০ শতাংশ হতে পারে। গতবারের তুলনায় ভোটে

গুজরাতে ভোট পড়ল অনেকটাই কম, কার লাভ, কার লোকসান

শেষ আপডেট: 1 December 2022 13:48

দ্য ওয়াল ব্যুরো: গুজরাতে আজ প্রথম দফার ভোটে (Gujarat Assembly Election) বিকেল ৫'টা পর্যন্ত ৫৯.২ শতাংশ ভোট পড়েছে। ৫'টার পরও কিছু বুথে ভোটারদের লাইন দেখা গেছে। চূড়ান্ত হিসাবে প্রদত্ত ভোটের পরিমাণ ৬০ শতাংশ হতে পারে।

গতবারের তুলনায় ভোটের এই হার অনেকটাই কম। ২০১৭- র বিধানসভা নির্বাচনে ভোট পড়েছিল ৬৮ শতাংশ। আট শতাংশের ব্যবধান অনেকটাই।

কম ভোট পড়ার সুবিধা কোন পক্ষ পেতে পারে তা রাজনৈতিক দলগুলি অঙ্ক কষা শুরু করেছে। ভোটের ফল ঘোষণা করা হবে ৮ ডিসেম্বর। তার আগে ৫ ডিসেম্বর হবে দ্বিতীয় দফার ভোট গ্রহণ। প্রথম দফার ভোট পড়ার হারকে মাথায় রেখে নির্বাচন কমিশন ভোটদানে উৎসাহিত করতে প্রচার জোরদার করবে। চূড়ান্ত হার জানা যাবে ৫ তারিখের ভোটের পর।

তবে, সাধারণভাবে ধরে নেওয়া হয় কম ভোট পড়লে লাভ শাসক দলের। মানুষ সরকারের কাজকর্মে সন্তুষ্ট থাকলে ভোট দেওয়ার তাগিদ কমে যায়।

তবে সবক্ষেত্রে কম ভোট শাসকের পক্ষে ইতিবাচক এমনটা নয়। পশ্চিমবঙ্গেই বিগত দুটি নির্বাচনে উচ্চহারে ভোট পড়ে। সেই দুটি ভোটেই আসন বেড়েছে শাসক দল তৃণমূলের।

গুজরাতে আজ প্রদত্ত ভোটের হার কেন এতটা কম হল তার কোনও গ্রহণযোগ্য ব্যাখ্যা এখনও কোনও মহল থেকে পাওয়া যায়নি। কংগ্রেস অভিযোগ করেছে, অনেক বুথে ইভিএম ঠিকঠাক কাজ করেনি।

বাংলা-সহ চার রাজ্যে নাবালিকাকে বারবার ধর্ষণ! ধর্ষিতার ডায়েরিতে রাজনৈতিক নেতার নাম


```