Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নৃশংস! কুকুরকে পিটিয়ে মেরে দেহ ছুড়ে ফেলা হল বাইরে! অভিযুক্ত অভিজাত আবাসনের বাসিন্দা

দ্য ওয়াল ব্যুরো:  নৃশংসভাবে পিটিয়ে মারা হল চারপেয়কে। এবার অভিযোগের তির দিল্লির গ্রেটার নয়ডা সোসাইটির চারজন প্রহরীর (Guards) বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, ওই সোসাইটির ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের একজন সদস্যও যুক্ত রয়েছে এই ঘটনায়। পুলিশ জ

নৃশংস! কুকুরকে পিটিয়ে মেরে দেহ ছুড়ে ফেলা হল বাইরে! অভিযুক্ত অভিজাত আবাসনের বাসিন্দা

শেষ আপডেট: 9 March 2023 07:42

দ্য ওয়াল ব্যুরো:  নৃশংসভাবে পিটিয়ে মারা হল চারপেয়কে। এবার অভিযোগের তির দিল্লির গ্রেটার নয়ডা সোসাইটির চারজন প্রহরীর (Guards) বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, ওই সোসাইটির ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের একজন সদস্যও যুক্ত রয়েছে এই ঘটনায়। পুলিশ জানিয়েছে, মার্চের ৬ তারিখ ওই সোসাইটির বাসিন্দা এক মহিলা এবং আরও কিছু সদস্য অভিযোগ দায়ের করে যে রাস্তার একটি কুকুরকে (dog) পিটিয়ে মারা (murder) হয়। পরে সেই চারপেয়র দেহকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। তাঁরা আরও জানান, এই সবটাই হয়েছে অ্যাসোসিয়েশনের একজন পদাধিকারীর কথায়।

সোসাইটির সদস্যরা জানান, রোজ তাঁরা কিছু পথ কুকুরদের খেতে দিতেন । বহুদিন ধরে একটি কুকুর না আসায় তাঁদের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদ শুরু করলে তাঁরা আসল কারণ জানতে পারেন এবং সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন। তাঁদের মতে, মার্চের ৪ তারিখ কুকুরটিকে নৃশংসভাবে হত্যা করে তার মৃতদেহটিকে  সোসাইটির বাইরে ছুড়ে ফেলে দেওয়া হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নয়ডার ওই সোসাইটির চার প্রহরী এবং ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যের নামে অভিযোগ দায়ের করা হয়েছে পশু নির্যাতন আইনের আওতায়। অভিযুক্তদের শনাক্ত করার জন্য তদন্ত চালানো হচ্ছে। পুলিশ অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।

অ্যাডেনোভাইরাস নিয়ে বিধানসভা সরগরম, তুমুল বিক্ষোভ বিজেপি বিধায়কদের


```