Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সরে দাঁড়িয়েও লাভ হল না, জিটিএ মামলা বিচারপতি বসুর এজলাসেই ফেরত পাঠালেন প্রধান বিচারপতি

রাজ্যের ভূমিকায় হতাশা প্রকাশ করে এই মামলা থেকে সরেছিলেন বিচারপতি বসু। রাজ্যের উদ্দেশ্য নিয়েও একাধিক প্রশ্ন তুলেছিলেন তিনি।

সরে দাঁড়িয়েও লাভ হল না, জিটিএ মামলা বিচারপতি বসুর এজলাসেই ফেরত পাঠালেন প্রধান বিচারপতি

বিচারপতি বিশ্বজিৎ বসু

শেষ আপডেট: 4 March 2025 16:32

দ্য ওয়াল ব্যুরো: জিটিএ নিয়োগ দুর্নীতি মামলা (GTA Scam Case) থেকে অব্যাহতি নিয়েছিলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি বিশ্বজিৎ বসু (Justice Biswajit Basu)। কিন্তু সেই মামলা তাঁর এজলাসেই ফেরত পাঠিয়ে দিলেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। আগামী শুক্রবার এই মামলার শুনানি রয়েছে।

রাজ্যের ভূমিকায় হতাশা প্রকাশ করে এই মামলা থেকে সরেছিলেন বিচারপতি বসু। রাজ্যের উদ্দেশ্য নিয়েও একাধিক প্রশ্ন তুলেছিলেন তিনি। কিন্তু মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ফের মামলাটি তাঁর এজলাসেই পাঠিয়ে দেন। কিন্তু কেন এই মামলা থেকে সরে দাঁড়িয়েছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু?

আসলে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তর বক্তব্য ছিল, এই মামলা শোনার এক্তিয়ার এই আদালতের নেই। এই মামলার শোনার এক্তিয়ার জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের। এই মন্তব্যেই কার্যত ক্ষুব্ধ হয়েছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। তিনি স্পষ্ট জানান, যেহেতু অ্যাডভোকেট জেনারেল তাঁর এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন তাই এই মামলা থেকে তিনি অব্যাহতি নিলেন। 

অন্যদিকে আবেদনকারীর আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য পাল্টা অভিযোগ করে বলেছিলেন, আদালতকে বিভ্রান্ত করা হচ্ছে। জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে এই মামলার শুনানি হয় বিচারপতি বসুর এজলাসেই। পরবর্তীকালে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে এই মামলা বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে উঠলে তিনি রেজিস্ট্রার মারফৎ সমস্ত মামলার শুনানি পাঠিয়ে দেন মূল বেঞ্চ অর্থাৎ বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে। তাই এই মামলা শোনার এক্তিয়ার এই এজলাসের রয়েছে।

এই দুর্নীতিতে নাম জড়িয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তৃণমূল নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্য, বিনয় তামাংয়ের। দুর্নীতি মামলার তদন্ত নিয়ে অভিযোগ দায়েরের পর কেন অভিযুক্তদের ৪১/এ ধারার নোটিস দিয়ে ডাকা হল না, পুরো ঘটনার ক্ষেত্রে অভিযোগের ভিত্তিতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, এই ধরনের প্রশ্ন উঠেছে এই মামলায়।


```