Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

GT vs RR: ইডেনে মিলার ঝড়, হার্দিক তাণ্ডব! রাজস্থানকে উড়িয়ে ফাইনালে গুজরাত

দ্য ওয়াল ব্যুরো: বাংলার ক্রিকেটের নন্দন কাননে আইপিএল (IPL 2022) প্লে অফের প্রথম ম্যাচ ঘিরে ছিল তুমুল উত্তেজনা। শেষ হাসি হাসবে কারা? গুজরাতের শক্তি না রাজস্থানের রাজকীয়তা, কোনটা মুগ্ধ করবে ক্রিকেট প্রেমীদের? ম্যাচ শেষে বলাই চলে গুজরাতের শ

GT vs RR: ইডেনে মিলার ঝড়, হার্দিক তাণ্ডব! রাজস্থানকে উড়িয়ে ফাইনালে গুজরাত

শেষ আপডেট: 24 May 2022 18:59

দ্য ওয়াল ব্যুরো: বাংলার ক্রিকেটের নন্দন কাননে আইপিএল (IPL 2022) প্লে অফের প্রথম ম্যাচ ঘিরে ছিল তুমুল উত্তেজনা। শেষ হাসি হাসবে কারা? গুজরাতের শক্তি না রাজস্থানের রাজকীয়তা, কোনটা মুগ্ধ করবে ক্রিকেট প্রেমীদের? ম্যাচ শেষে বলাই চলে গুজরাতের শক্তির কাছে ম্লান হল রাজস্থানের রাজকীয়তা। মিলার ঝড় আর হার্দিকের তাণ্ডবে রাজস্থানকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল গুজরাত (GT vs RR)। ৭ উইকেটে রাজস্থানকে হারাল হার্দিকরা।

এদিন টস জিতে রাজস্থানকে ব্যাট করতে পাঠান গুজরাত অধিনায়ক হার্দিক পাণ্ডে। শুরুতেই যশস্বী জয়সোয়ালের উইকেট হারায় মরু শহরের দল। কিন্তু দলের নেতা স্যামসনের ইনিংস জবাব দিল জাতীয় নির্বাচকদের। তিনি চলতি আসরে ভাল খেলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দলে স্থান পাননি। সেই রাগ থেকেই কি এদিনের এই ইনিংস? ২৬ বলে ৪৭ রান করে ফিরলেন সঞ্জু। তাঁর ইনিংসে ছিল ৫টি চার ও তিনটি ছয়।

রাজস্থানের ইনিংসের কথা বলতে গেলে আর একটি নাম উঠে আসবে সবার উপরে। সেটি হল জস বাটলার। আইপিএলের প্রতিটি ম্যাচে কথা বলেছে তাঁর ব্যাট। তিনি বুঝিয়ে দিলেন ধরে খেলেও শেষে বাজিমাত করার ক্ষমতা তিনি রাখেন। জস বাটলারের ৫৬ বলে ৮৯ রানের দৌলতে রাজস্থান শেষ করেছে ১৮৮/৬। রান পেয়েছেন দেবদূত পাল্লিকালও। শেষে ২০ বলে ২৮ রানও রাজস্থানের লড়াইয়ের জমি শক্ত করেছে।

গুজরাতের হয়ে বোলিংয়ে এদিন কেউই সেভাবে দাগ কাটতে পারেননি। একমাত্র রশিদ খানের নজর কাড়া বোলিং স্পেল উপভোগ করেছেন দর্শকেরা। উইকেট না পেলেও ৪ ওভার হাত ঘুরিয়ে দিয়েছেন মাত্র ১৫ রান। বাকি প্রায় সবারই ইকোনমি রেট এদিনের ম্যাচে ছিল ১০ এর ওপর।

রাজস্থানের ১৮৮ রানের জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ধাক্কা খায় গুজরাত। বোল্টের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন বাংলার ঋদ্ধি। বিগত কয়েকদিনে সবচেয়ে চর্চিত চরিত্র। বহু মানুষ আজ তাকিয়ে ছিলেন এই ব্যাটার-উইকেটরক্ষের দিকে। ভেবেছিলেন সব 'অপমান' এর জবাব দেবে তাঁর ব্যাট। কিন্তু শূন্য রানেই আউট হন তিনি। ঋদ্ধি আউট হওয়ার পর ম্যাচের হাল ধরেন শুভমন গিল ও ম্যাথু ওয়েড। ৭ ওভারে ৭২ রানের পার্টারশিপ ম্যাচ জেতার স্বপ্ন দেখায় গুজরাত সমর্থকদের মনে। তবে ১৩ রানের ব্যবধানে দুই জনেই প্যাভিলিয়নে ফিরে যান।

আর তারপর... ইডেন জুড়ে শুধুই হার্দিক ও মিলার। এদিন হাওয়া অফিসের খবর অনুযায়ী ইডেনের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু চিন্তার সেই মেঘ কেটে গেলেও এদিন ইডেন ঝড়ের হাত থেকে রেহাই পায়নি। ঝড়ের নাম মিলার ঝড়। শেষ ওভারে তিন বল, প্রসিধ কৃষ্ণাকে মারলেন তিনটে ছয়। ভিআইপি বক্সে বসে সৌরভ দেখলেন মিলারের 'বাপি বাড়ি যা'। হাসলেনও মুচকি।

শুধু মিলার নন, এদিন অধিনায়কোচিত ইনিংস খেললেন হার্দিক পাণ্ডে। ২৭ বলে ৪০ রানের ঝকঝকে ইনিংসে একটিও ছয় না থাকলেও ছিল পাঁচটি চার। একটা সময় যখন মিলার পিচে থিতু হচ্ছেন তখন একাই রানের গতি বজায় রেখেছিলেন হার্দিক। হার্দিকের সেই তৈরি করে দেওয়া মঞ্চে ইডেনের গ্যালারি দেখল মিলার শো। ৩৮ বলে ৬৮ রানের ইনিংস তিনি সাজিয়েছেন মাত্র ৩ টে চার ও পাঁচটা লম্বা ছক্কায়। তার মধ্যে তিনটে ছয় এল শেষ ওভারে। ম্যাচের সেরার মুকুট যে ডেভিড মিলারের মাথায় উঠবে সেটা বলাই বাহুল্য।

মাজিয়াকে গোলের মালা, বাগানে ফুল ফোটালেন জনি কাউকোরা


```