Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

অর্থনীতির যা বিকাশ হবে ভাবা হয়েছিল, বাস্তবে অবস্থা তার চেয়েও খারাপ : রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর

দ্য ওয়াল ব্যুরো : গত সপ্তাহে আইএমএফ বলেছিল, ভারতের অর্থনৈতিক বিকাশ যতদূর হবে ভাবা গিয়েছিল, বাস্তবে হচ্ছে তার চেয়ে কম। কার্যত আইএমএফের সঙ্গে সুর মিলিয়ে এবার রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাসও বললেন, যা ভাবা গিয়েছিল, সেইমতো অর্থনীতির বি

অর্থনীতির যা বিকাশ হবে ভাবা হয়েছিল, বাস্তবে অবস্থা তার চেয়েও খারাপ : রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর

শেষ আপডেট: 16 September 2019 11:58

দ্য ওয়াল ব্যুরো : গত সপ্তাহে আইএমএফ বলেছিল, ভারতের অর্থনৈতিক বিকাশ যতদূর হবে ভাবা গিয়েছিল, বাস্তবে হচ্ছে তার চেয়ে কম। কার্যত আইএমএফের সঙ্গে সুর মিলিয়ে এবার রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাসও বললেন, যা ভাবা গিয়েছিল, সেইমতো অর্থনীতির বিকাশ হচ্ছে না। তাঁর মতে, সুদ কমিয়ে চাহিদা বাড়াতে হবে। আইএমএফ বলেছিল, ভারতে কর্পোরেটদের ওপরে নানা বিধিনিষেধ চাপানো আছে। কয়েকটি ব্যাঙ্ক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানও দুর্বল হয়ে পড়েছে। তাই ভারতের অর্থনীতির বিকাশ বাধা পাচ্ছে। ২০১৯-২০ সালের আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে মোট জাতীয় উৎপাদনের বৃদ্ধি হয়েছে মাত্র পাঁচ শতাংশ হারে। গত ছ'বছরে এত কম বিকাশ কখনও হয়নি। জুলাই মাসে আইএমএফ বলেছিল, ২০১৯ ও ২০২০ সালে ভারতে অর্থনীতির বিকাশ হবে আগের চেয়ে ধীর গতিতে। দু'বছর ধরেই বিকাশের হার কমবে ০.৩ শতাংশ। দেশীয় চাহিদা কম থাকায় ২০১৯ সালে জিডিপির বৃদ্ধি হবে সাত শতাংশ, ২০২০ সালে বৃদ্ধি হবে ৭.২ শতাংশ। এর পরে আশার কথা শুনিয়ে আইএমএফ বলে, এর পরেও ভারত হবে বিশ্বের সবচেয়ে দ্রুত বিকাশশীল অর্থনীতি। তা চিনের থেকে অনেকদূর এগিয়ে থাকবে। কিন্তু গত বৃহস্পতিবার আইএমএফের মুখপাত্র গ্যারি রাইস এক সাংবাদিক বৈঠকে বলেন, ভারতে অর্থনীতির বিকাশ সম্পর্কে নতুন কয়েকটি তথ্য পাওয়া গিয়েছে। তাতে মনে হয়, সেদেশের আর্থিক বিকাশ আগে যা ভাবা গিয়েছিল, তার থেকে কম হবে। পরে একটি প্রশ্নের জবাবে গ্যারি রাইস বলেন, আইএমএফ ভারতের অর্থনীতির ওপরে নজর রাখব।

```