Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

সমলিঙ্গ বিয়ে নিয়ে বাবা-মায়েরা চিঠি দিলেন প্রধান বিচারপতিকে, আইনি বৈধতা চান তাঁরাও

দ্য ওয়াল ব্যুরো: সমলিঙ্গ বিয়ে (Same Sex Marraige) নিয়ে মামলা চলছে সুপ্রিম কোর্টে। এবার তারমধ্যেই এই বিয়েতে স্বীকৃতি দেওয়ার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে চিঠি দিলে এলজিবিটিকিউআইএ++ গোষ্ঠীর ৪০০ জন ব

সমলিঙ্গ বিয়ে নিয়ে বাবা-মায়েরা চিঠি দিলেন প্রধান বিচারপতিকে, আইনি বৈধতা চান তাঁরাও

শেষ আপডেট: 26 April 2023 06:19

দ্য ওয়াল ব্যুরো: সমলিঙ্গ বিয়ে (Same Sex Marraige) নিয়ে মামলা চলছে সুপ্রিম কোর্টে। এবার তারমধ্যেই এই বিয়েতে স্বীকৃতি দেওয়ার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে চিঠি দিলে এলজিবিটিকিউআইএ++ গোষ্ঠীর ৪০০ জন বাবা-মা। তাঁদের আবেদন, স্পেশাল ম্যারেজ অ্যাক্টের (Special Marraie Act) আওতায় এই বিয়ের অনুমতি দেওয়া হোক।

মঙ্গলবার ছিল সমলিঙ্গ বিয়ে নিয়ে মামলার শুনানির চতুর্থ দিন। শুনানি চলাকালীন যখন সওয়াল জবাব চলছে, তখনই এই চিঠি আসে। চিঠিটি লেখা হয়েছে 'স্বীকার - দ্য রেনবো পেরেন্টস' নামে একটি সংগঠনের পক্ষ থেকে।

কী লেখা হয়েছে চিঠিতে?

'স্বীকার' নামে ওই সংগঠনের লেখা চিঠিতে বাবা-মায়েরা আবেদন করেছেন, 'আমরা চাই আমাদের সন্তানরা সমলিঙ্গ বিয়েতে বৈধতা পাক। আমরা নিশ্চিত আমাদের মতো দেশ, যা বহুত্ববাদ ও বৈচিত্র্যর ধ্বজা বহন করে, সেখানে আমাদের সন্তানদের নিয়ে স্পেশাল ম্যারেজ আইনের আওতায় সম্মতি দেওয়া হোক।'

সমলিঙ্গ বিয়ে নিয়ে কেন্দ্র তাদের মতামত জানিয়েছে। সেখানে এই বিয়েকে 'অভিজাত শ্রেণির ভাবনা' বলে মত দেওয়া হয়েছে। দেশের শীর্ষ আদালত এখনও পর্যন্ত এই নিয়ে কিছু জানায়নি। তবে শুনানিতে বাবা-মায়েদের এই আর্জি নিঃসন্দেহে অন্য মাত্রা দেবে বলে মনে করেন পর্যবেক্ষকরা।

সমপ্রেমীদের বাবা-মায়েরা আরও জানাচ্ছেন যে, প্রথমে তাঁরাও তাঁদের সন্তানদের এমন সমকামীতা মেনে নিতে পারেননি। কষ্ট পেয়েছেন। তাঁদেরও নানান আপত্তি ছিল। কিন্তু পরে বিষয়টি বুঝেছেন। চিঠিতে আরও বলা হয়েছে, আজ যাঁরা এই বিয়ের বিরোধিতা করছেন একদিন তাঁরাও বুঝতে পারবেন।

পৃথিবীতে প্রাণের বিনাশ ঘটাতে পারে মহাজাগতিক রশ্মি! তারায়-তারায় যুদ্ধে প্রচণ্ড বিস্ফোরণ মহাকাশে


```