Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

উত্তপ্ত বীরভূম, দুই গোষ্ঠীর সংঘর্ষে সাঁইথিয়ায় ১৭ মার্চ পর্যন্ত বন্ধ ইন্টারনেট

দোলের দিন পাথর ছোড়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে বীরভূমের একাধিক এলাকা। দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের কারণে অশান্তি তৈরি হয়।

উত্তপ্ত বীরভূম, দুই গোষ্ঠীর সংঘর্ষে সাঁইথিয়ায় ১৭ মার্চ পর্যন্ত বন্ধ ইন্টারনেট

শেষ আপডেট: 15 March 2025 12:33

দ্য ওয়াল ব্যুরো: দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত বীরভূমের সাঁইথিয়া (Birbhum)। পরিস্থিতি সামাল দিতে এলাকায় বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা (Internet)। ১৭ মার্চ পর্যন্ত এই পরিষেবা বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

রাজ্য সরকারের স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়ক বিভাগের প্রধান সচিবের তরফে এই মর্মে একেটি নির্দেশিকাও জারি করা হয়েছে। কারণ দর্শিয়ে জানানো হয়েছে মূলত গুজব ছড়ানো এবং অবৈধ কার্যকলাপ রুখতেই শুক্রবার থেকে এই ব্যবস্থা কার্যকর করা হয়েছে।

দোলের দিন পাথর ছোড়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে বীরভূমের একাধিক এলাকা। দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের কারণে অশান্তি তৈরি হয়। উত্তেজনা ছড়ায় হাতোরা গ্রাম পঞ্চায়েত, মাথপালসা গ্রাম পঞ্চায়েত, হরিসারা গ্রাম পঞ্চায়েত, দরিয়াপুর গ্রাম পঞ্চায়েত এবং ফুলুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। পরিস্থিতি সামাল দিতে এলাকাগুলিতে প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।

টেলিযোগাযোগ আইন ২০২৩-এর অধীনে এই নির্দেশিকা জারি করা হয়েছে। স্পষ্ট করে বলা হয়েছে, ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকলেও ভয়েস কল এবং এসএমএস পরিষেবা বন্ধ থাকবে না। 

বলা হয়েছে, ১৪ মার্চ থেকে উল্লিখিত এলাকাগুলিতে ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়েছে। আগামী ১৭ মার্চ সকাল ৮টা পর্যন্ত পরিষেবা বন্ধ থাকবে। 


```