Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

গ্রুপ সি: শূন্যপদে নিয়োগ হবে শিগগির, শুরু হবে কাউন্সেলিং, জানাল কমিশন

দ্য ওয়াল ব্যুরো: হাইকোর্টের নির্দেশে ৮৪২ জন গ্রুপ সি (Group C) কর্মীর চাকরি গেছে। এবার সেই শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করা হবে জানাল স্কুল সার্ভিস কমিশন (SSC)। সোমবার বিজ্ঞপ্তি জারি করে কমিশন জানিয়েছে, হাইকোর্টের নির্দেশ মতো শূ

গ্রুপ সি: শূন্যপদে নিয়োগ হবে শিগগির, শুরু হবে কাউন্সেলিং, জানাল কমিশন

শেষ আপডেট: 13 March 2023 11:14

দ্য ওয়াল ব্যুরো: হাইকোর্টের নির্দেশে ৮৪২ জন গ্রুপ সি (Group C) কর্মীর চাকরি গেছে। এবার সেই শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করা হবে জানাল স্কুল সার্ভিস কমিশন (SSC)। সোমবার বিজ্ঞপ্তি জারি করে কমিশন জানিয়েছে, হাইকোর্টের নির্দেশ মতো শূন্যপদে নিয়োগের জন্য কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে।

হাইকোর্ট গত শুক্রবার চাকরি বাতিলের নির্দেশ দেওয়ার সময় বলেছিল, ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীদের মধ্যে নতুন নিয়োগ করতে হবে। আগামী ১০ দিনের মধ্যে নতুন বাছাই শুরু করে দিতে হবে কমিশনকে। সেই নির্দেশ মতো প্রক্রিয়া শুরুর কথা এদিন জানাল এসএসসি।

কিন্তু কবে থেকে কাউন্সেলিং শুরু হবে তা নিয়ে এখনও কমিশনের তরফে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। কমিশন সূত্রে খবর, দু'তিন দিনের মধ্যেই কাউন্সেলিং সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হবে।

কমিশন এদিন স্পষ্ট করে জানিয়ে দেয়, ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থীদের ডাকা হবে কাউন্সেলিংয়ে। কিন্তু তাঁদের মধ্যে যদি কারওর বিরুদ্ধে ওএমআর শিট কারচুপির অভিযোগ ওঠে, তবে অবিলম্বে সেই প্রার্থীকে বাতিল ঘোষণা করা হবে।

গ্রুপ সি পরীক্ষায় কী ভয়ানক জালিয়াতি! এই তালিকাতেই বহর দেখুন


```