Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

নাচতে গিয়ে ভাঙল নড়বড়ে ব্রিজ, বরযাত্রীদের নিয়ে ড্রেনের জলে বর

দ্য ওয়াল ব্যুরো: বিয়ে করতে গিয়ে এ কি কাণ্ড ঘটালেন বর? পলকা ব্রিজের উপর ব্রেক ড্যান্স করতে গিয়ে ব্রিজ তো ভাঙলই, বরযাত্রী সমেত বেশ কিছুক্ষণ ড্রেনের জলে নাকানিচোবানি খেতে হল শেরওয়ানি পরা ‘দুলহা’কে। নয়ডার হশিয়ারপুর গ্রামে এই ঘটনা ঘটে শনিবার রা

নাচতে গিয়ে ভাঙল নড়বড়ে ব্রিজ, বরযাত্রীদের নিয়ে ড্রেনের জলে বর

শেষ আপডেট: 10 February 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: বিয়ে করতে গিয়ে এ কি কাণ্ড ঘটালেন বর? পলকা ব্রিজের উপর ব্রেক ড্যান্স করতে গিয়ে ব্রিজ তো ভাঙলই, বরযাত্রী সমেত বেশ কিছুক্ষণ ড্রেনের জলে নাকানিচোবানি খেতে হল শেরওয়ানি পরা ‘দুলহা’কে। নয়ডার হশিয়ারপুর গ্রামে এই ঘটনা ঘটে শনিবার রাতে। বরযাত্রীদের বেশ কয়েকজন আহত। তার মধ্যে রয়েছে বছর আটেকের দু’টি শিশুও। ‘বারাতি’ নিয়ে তুমুল নাচতে নাচতে বিয়ে করতে যাবেন, এমন স্বপ্নই দেখেছিলেন অজিত যাদব। গাজিয়াবাদের ইন্দিরাপুরমের বাসিন্দা অমিতের সঙ্গে দিল্লির সোনমের বিয়ের দিন ঠিক হয়েছিল শনিবার। রাত সাড়ে ন’টা নাগাদ বিয়েবাড়িতে পৌঁছন অমিত। কনের বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে গাড়ি থেকে নেমে শুরু হয় নাচ। বিয়েবাড়িতে ঢোকার একটাই রাস্তা, ড্রেনের জলের উপর একটা নড়বড়ে সেতু। তাতেই উঠেই নাচতে শুরু করেন বরযাত্রীরা। ১০ মিনিট নাচের ধাক্কায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ব্রিজ। বর-সহ ১৫ জন ততক্ষণে ড্রেনের জলে। হশিয়ারপুরের স্টেশন হাউস অফিসার মিথিলেশ উপাধ্যায় জানিয়েছেন, অলিভ গার্ডেন নামে ওই বিয়েবাড়ির মালিক ওপি শর্মাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি জানিয়েছেন, গত ১৫ বছর ধরে ওই বিয়েবাড়ি ভাড়া দিয়ে আসছেন তিনি। কখনও এমন ঘটনা ঘটেনি। তবে কনেপক্ষকে ক্ষতিপূরণের সব টাকাই দিয়ে দেবেন তিনি। ‘‘বিয়েবাড়ি ভাড়া নেওয়ার সময় বাড়ির মালিককে ব্রিজের কথা বলেছিলাম। কারণ বিয়েবাড়িতে ঢোকার অন্য কোনও রাস্তা ছিল না। তখন তিনি আশ্বাস দিয়েছিলেন। বরযাত্রীদের দামি মোবাইল, গয়না সবই ড্রেনের জলে পড়ে গেছে। তার কিছুটা উদ্ধার করা সম্ভব হয়েছে,’’ পুলিশকে জানিয়েছেন সোনমের বাবা ফুল কুমার। ঘটনা প্রসঙ্গে অবশ্য বর অমিতের কোনও মতামত পাওয়া যায়নি। তাঁর মনে দুঃখ, নাচ তো হলই না, তার উপর ড্রেনের জলে স্নান করেই বিয়েটা সারতে হয়েছে তাঁকে।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```