Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

কৃষকদের সমর্থনে ফের টুইট গ্রেটা থুনবার্গের, ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ দেখানোর আবেদন

দ্য ওয়াল ব্যুরো : বুধবারই ভারতের বিদেশমন্ত্রক থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছিল, ভারতের অভ্যন্তরীণ ব্যাপারে মন্তব্য করার ক্ষেত্রে সেলিব্রিটিদের আরও দায়িত্বশীল হওয়া উচিত। এরপর ফের ভারতে কৃষক আন্দোলন নিয়ে টুইট করলেন সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার

কৃষকদের সমর্থনে ফের টুইট গ্রেটা থুনবার্গের, ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ দেখানোর আবেদন

শেষ আপডেট: 4 February 2021 08:18

দ্য ওয়াল ব্যুরো : বুধবারই ভারতের বিদেশমন্ত্রক থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছিল, ভারতের অভ্যন্তরীণ ব্যাপারে মন্তব্য করার ক্ষেত্রে সেলিব্রিটিদের আরও দায়িত্বশীল হওয়া উচিত। এরপর ফের ভারতে কৃষক আন্দোলন নিয়ে টুইট করলেন সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ। চলতি বছরে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত গ্রেটা ফেসবুকে তাঁর ফলোয়ারদের উদ্দেশে আবেদন জানিয়েছেন, ১৩ ও ১৪ ফেব্রুয়ারি আপনার নিকটবর্তী ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ দেখান। বুধবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইট করে বলেন, "কোনও প্রচারই ভারতের ঐক্যকে ভাঙতে পারবে না। ভারত উন্নতির নতুন শিখরে পৌঁছবেই। কোনও প্রচারই তাকে নিরস্ত করতে পারবে না। ভারতের ভবিষ্যৎ নির্ধারণ করবে প্রগতি, অন্য কিছু নয়। ভারত ঐক্যবদ্ধ হয়ে প্রগতির দিকে এগিয়ে যাবে।" স্বরাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি আরও অনেক সেলিব্রিটিও বুধবার টুইট করে বলেন, ভারত ঐক্যবদ্ধ আছে। তাঁদের মধ্যে আছেন বিশিষ্ট প্রাক্তন ক্রিকেটার শচীন তেন্ডুলকর, বিরাট কোহলি, বলিউডের অভিনেতা অক্ষয় কুমার ও অজয় দেবগণ। এদিন বিদেশমন্ত্রক বিবৃতি দিয়ে বলে, "আমরা জোর দিয়ে বলতে চাই, কৃষকদের আন্দোলনকে ভারতের অভ্যন্তরীণ ব্যাপার হিসাবেই দেখা উচিত। সরকার চেষ্টা করছে যাতে সংশ্লিষ্ট কৃষকদের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করা যায়।" সরকার জানিয়েছে, সংসদে আলোচনা ও বিতর্কের পরে কৃষিক্ষেত্রে সংস্কারের জন্য আইন করা হয়েছিল। এর ফলে কৃষকরা খুশিমতো বাজারে ফসল বিক্রি করতে পারবেন। সরকারের দাবি, এই আইনগুলির ফলে চাষে খরচ কম লাগবে। বাস্তুতন্ত্র রক্ষা করে চাষ করা সম্ভব হবে। বিদেশমন্ত্রক বলেছে, কৃষকদের খুব সামান্য অংশই নতুন আইন নিয়ে আপত্তি করছেন। সরকার বিক্ষোভকারীদের ভাবাবেগকে সম্মান করছে। তাঁদের সঙ্গে কথা বলছে। সরকার আপাতত আইনগুলি স্থগিত রাখার কথা বলেছে। খোদ প্রধানমন্ত্রী কৃষকদের এই আশ্বাস দিয়েছেন। বিদেশমন্ত্রকের বক্তব্য, এত কিছুর পরেও কায়েমি স্বার্থবাহী কোনও কোনও গোষ্ঠী কৃষক আন্দোলনের ওপরে নিজেদের কর্মসূচি চাপিয়ে দিতে চাইছে। তারা এই আন্দোলনকে বিপথগামী করতে চায়। এই 'কায়েমি স্বার্থবাহী গোষ্ঠী' বিদেশে কৃষক আন্দোলনের পক্ষে প্রচার চালিয়ে যাচ্ছে বলে সরকারের দাবি। বিদেশমন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, "কায়েমি স্বার্থবাহী কেউ কেউ বিদেশে ভারতের বিরুদ্ধে প্রচার চালাচ্ছে। তাদের উস্কানিতেই বিদেশে মহাত্মা গান্ধীর মূর্তির অসম্মান করা হয়েছে। ভারত তথা সারা বিশ্বে সভ্য সমাজের কাছে এই ঘটনা অত্যন্ত আপত্তিকর।"

```