Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হাসিনার সভায় গ্রেনেড হামলা : মৃত্যুদন্ড ১৯ জনের, খালেদার ছেলের যাবজ্জীবন

দ্য ওয়াল ব্যুরো : ২০০৪ সালের ২১ অগাস্ট ঢাকায় আওয়ামি লিগ নেত্রী শেখ হাসিনার সভায় গ্রেনেড ছোঁড়ে দুষ্কৃতীরা। ২৪ জন নিহত হন। আহত হন অন্তত ৫০০ জন।  আদালত সেই মামলার রায় দিল বুধবার। তাতে ১৯ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়

হাসিনার সভায় গ্রেনেড হামলা : মৃত্যুদন্ড ১৯ জনের, খালেদার ছেলের যাবজ্জীবন

শেষ আপডেট: 10 October 2018 10:27

দ্য ওয়াল ব্যুরো : ২০০৪ সালের ২১ অগাস্ট ঢাকায় আওয়ামি লিগ নেত্রী শেখ হাসিনার সভায় গ্রেনেড ছোঁড়ে দুষ্কৃতীরা। ২৪ জন নিহত হন। আহত হন অন্তত ৫০০ জন।  আদালত সেই মামলার রায় দিল বুধবার। তাতে ১৯ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে আরও ১৯ জনকে।  প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমানকেও ওই মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি এখন রয়েছেন লন্ডনে । দুষ্কৃতীরা হাসিনাকে হত্যার জন্যই তাঁর সভায় গ্রেনেড ছুঁড়েছিল। বিস্ফোরণে হাসিনার শ্রবণশক্তি ক্ষতিগ্রস্ত হয়। সেই মামলায় যাদের মৃত্যুদণ্ড হয়েছে, তাদের মধ্যে প্রাক্তন প্রতিমন্ত্রী লুৎফজ্জামান বাবর রয়েছেন। তদন্তকারীরা জানিয়েছেন, তৎকালীন বিএনপি সরকারের কয়েকজন কর্তাব্যক্তি হাসিনার সভায় হামলার ছক কষেছিলেন। সেজন্য হরকত উল জেহাদ অল ইসলামি নামে এক জঙ্গি সংগঠনের সমর্থকদের ব্যবহার করা হয়েছিল।

```