Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

টাকার জন্য ৬ দিনের নাতিকে বিক্রি করে দিলেন দিদিমা! নদিয়ায় শোরগোল

টাকার জন্য ৬ দিনের নাতিকে বিক্রি করে দিলেন দিদিমা! নদিয়ায় শোরগোল

শেষ আপডেট: 15 October 2023 15:49

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: অভাবের সংসার। নুন আনতে পান্তা ফুরোয়। তার মধ্যে আবার মেয়ে দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছে। একজনকে মানুষ করতে হিমশিম খেতে হচ্ছে, দুজনকে মানুষ করবে কীভাবে? তাই মেয়ের অমতে ছ'দিনের নাতিকে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল দিদিমার বিরুদ্ধে। সদ্যোজাতের মায়ের অভিযোগ, অভাবের তড়নায় মা কোলের ছেলেকে ৬০ হাজার টাকায় বিক্রি করে দিয়েছে। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে নদিয়ার শান্তিপুর থানার কারিগরপাড়ায়। অভিযুক্তের নাম খালেদা বিবি। 

গত ৯ তারিখ শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে এক বধূ পুত্র সন্তানের জন্ম দেন। গত ১১ তারিখ তিনি সদ্যোজাত সন্তানকে নিয়ে বাপের বাড়িতে ফেরেন। বধূর অভিযোগ, এরপর থেকেই তাঁর মা খালেদা ওই শিশুকে বিক্রি করে দেওয়ার জন্য চাপ দিতে থাকে। বধূ তাতে রাজি ছিলেন না। এদিকে মেয়ের সন্তানকে বিক্রি করে দেওয়ার সমস্ত ব্যবস্থাই করে ফেলেছিলেন খালেদা। কাউকে কিছু না বলেই মেয়ের কাছ থেকে কোলের নাতিকে কেড়ে নিয়ে এক ব্যক্তির কাছে মাত্র ৬০ হাজার টাকায় বিক্রি করে বেপাত্তা হয়ে যায়। 

কোলের সন্তানকে এভাবে খুইয়ে অবসাদগ্রস্ত হয়ে পড়েছেন শিশুটির মা। তিনি সন্তানকে ফেরত পেতে এলাকার কাউন্সিলর ও থানার দ্বারস্থ হয়েছেন। অভিযোগকারিণী জানিয়েছেন, তাঁর স্বামী কেরলে থাকেন। তাঁর একটি দেড় বছরের সন্তান রয়েছে। এই সদ্যোজাত তাঁর দ্বিতীয় সন্তান। তাঁদের আর্থিক অবস্থা ভালো নয়, তাই দ্বিতীয় সন্তানকে বিক্রি করে দেওয়ার কথা বলেছিল মা। তিনি রাজি হননি। কিন্তু তবু কোনও কিছু না জানিয়ে সবার অলক্ষ্য সদ্যোজাতকে বিক্রি করে দিয়েছে। 

এই অভিযোগ বধূর ভাইয়ের। তিনি জানিয়েছেন, এই ঘটনা বোনের শ্বশুরবাড়িতে জানাজানি হতে তাঁরা আর বোনকে বাড়ি ফিরিয়ে নিতে চাইছে না। ওই শিশুটিকে না পেলে বোনের আর সংসার করা হবে না। তাই তাঁরা শিশুটিকে যে ভাবেই হোক খুঁজে পেতে চান। 

শিশু বিক্রির পরে অভিযুক্ত দিদিমা খালেদা বিবি এলাকা থেকে বেপাত্তা হয়ে গিয়েছে। জানা গিয়েছে, খালেদা কলকাতায় জোগারের কাজ করে। শিশুটিকে কোথায় বিক্রি করছে সেটা মেয়েকেও সে জানায়নি। ফলে ওই শিশুর নাগাল পেতে খালেদাকে খুঁজছে পুলিশ।


```