Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

৫৫ বছরের দিদাই ইভির ‘সারোগেট মাদার’!

দ্য ওয়াল ব্যুরো: ৫৫ বছরের এমা মাইলস, নিজের মেয়েকে অভিনব গিফ্ট দিলেন। বছর ৩১ এর ট্রেসি স্মিথের কোলে এল সুস্থ সবল একটি ফুটফুটে মেয়ে।  ট্রেসির জন্ম থেকেই জরায়ু ছিল না।  তবে তাঁর অন্য কোনও সমস্যা ছিল না। Mayer-Rokitansky-Küster-Hauser Syndrome 

৫৫ বছরের দিদাই ইভির ‘সারোগেট মাদার’!

শেষ আপডেট: 31 March 2019 10:44

দ্য ওয়াল ব্যুরো: ৫৫ বছরের এমা মাইলস, নিজের মেয়েকে অভিনব গিফ্ট দিলেন। বছর ৩১ এর ট্রেসি স্মিথের কোলে এল সুস্থ সবল একটি ফুটফুটে মেয়ে।  ট্রেসির জন্ম থেকেই জরায়ু ছিল না।  তবে তাঁর অন্য কোনও সমস্যা ছিল না। Mayer-Rokitansky-Küster-Hauser Syndrome এ ভুগছিল ট্রেসি।

১৫ বছর হয়ে গেলেও তাঁর পিরিয়ড শুরু না হওয়ায় তাঁকে ডাক্তারের কাছে নিয়ে যান এমা।  তখনই তাঁরা জানতে পারেন, সমস্যা যেখানে তাতে কোনওদিনই ট্রেসি সন্তানধারণ করতে পারবেন না।  এমা মেয়েকে কথা দেন পরে তিনি নিজেই তাঁর মেয়েকে গর্ভ ধার দেবেন। মেয়েকে দেওয়া কথা মতোই নিজের কথা রাখতে ৩৮ কিলো ওজন কমিযে, হরমোনের ওষুধ খেয়ে প্রায় সাড়ে তিন কিলো ওজনের ইভির জন্ম দেন তিনি।  এ বছরের ১৬ই জানুয়ারি ইভির জন্মের দুসপ্তাহ পরে ফেব্রুয়ারিতেই সংসারের গাঁটছড়া বাঁধেন বছর ৪০এর অ্যাডাম আর ৩১ এর ট্রেসি। ট্রেসির  যে রোগ অর্থাৎ MRKH Syndrome, তাতে জন্ম থেকেই মেয়েটির শরীরে জরায়ু নেই।  তবে ব্লাইণ্ড ভ্যাজাইনা ,ডিম্বাশয় এবং ফ্যালোপিয়ান টিউব ছিল।  পিউবার্টির সময়েও পিরিয়ডস শুরু না হওয়ায় সমস্যার কথা বুঝতে পারেন এমা এবং ট্রেসি।  অ্যাডামের শুক্রাণুর সঙ্গে ট্রেসির ডিম্বাণু নিয়ে এমা মাইলসের শরীরে আইভিএফের মাধ্যমে তৈরি করা হয় ইভিকে।  এ বছর তাই ধুমধাম করে মাদার্স ডে পালন করছে ট্রেসি, সে আবেগাপ্লুত ইভি এবং এমাকে নিয়ে। ট্রেসি এখন ইংল্যাণ্ডের কোভেন্ট্রিতে থাকেন।  আগে থাকতেন ওয়েলসের ল্যম্পেটারে।  ট্রেসির এই শারীরিক সমস্যার বিষয়ে সে দেশের ডাক্তাররা বলেছেন, ৫০০০ জনের মধ্যে এরকম কেস একটা হয়।  আর সেক্ষেত্রে কিছুই করার থাকে না।  কলকাতার বিশিষ্ট গায়নোকলজিস্ট ডঃ বিশ্বজ্যোতি গুহর সঙ্গে, তিনি বলছেন এই সমস্যা এ দেশেও অনেকেরই হয়ে থাকে।  অনেকক্ষেত্রে বাইরে থেকে জরায়ু শরীরে প্রতিস্থাপন করার চেষ্টা করা হয় যদি সেই পরিস্থিতি থাকে।  তবে জন্ম থেকেই যাঁর এই সমস্যা তাঁর সাধারণভাবে সন্তান হওয়া কখনওই সম্ভব না।  আর এখানে এমার বয়সটা যেহেতু অনেকটাই বেশি, তাতে সমস্যা হতে পারত বলে জানাচ্ছেন ডঃ গুহ।  বয়স ৫৫ মানে, তাঁর মেনোপজ হয়ে গেছে, তাঁকে হরমোন ইঞ্জেকশন দিয়ে পিরিয়ডস চালু করানো হয় আবার।  এছাড়া ওজন কমাতে হয় অনেকটাই।  কারণ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হরমোনের পরিবর্তনও হয়ে যায়।  দেহের ওজন বেড়ে যায় অনেকটাই।  এক্ষেত্রে সত্যিই তাই হয়েছে, এমারও ওজন কমাতে হয়েছে, দেওয়া হয়েছে হরমোনের ওষুধও।  যদিও এমা বলছেন, তাঁর মনে জোর ছিল খুবই এবং মেয়েকে দেওয়া কথা তিনি রাখতে চেয়েছিলেন, তাই এই ঝুঁকি নিয়েছেন।  তাঁর নিজের দুটি সন্তান, তাঁদেরই একডন ট্রেসি।  ট্রেসির স্বপ্ন ছিল সে মা হবেই ,তাই তিনি মাকে পাশে পেয়ে দারুণ খুশি।  ট্রেসি বিশ্বাস করতেন মায়ের পুরনো প্রতিশ্রুতি।  তাই ২০১৬তে যখন অ্যাডামের সঙ্গে এনগেজড হন তখনই তাঁরা গিয়ে এমাকে সে কথা মনে করিয়ে দেন।  আর তাতে রাজিও হয়ে যান এমা।  পাশে পান ট্রেসির বাবা বছর ৬১ এর রবার্ট মাইলসকেও।  তাঁদের কাজ অনেকটাই সহজ হয়ে যায়।

আ্যাডামরা প্রথমে চেষ্টা করেছিলেন সারোগেসি এজেন্সির মাধ্যমে কাজ এগোতে, কিন্তু বাধ সাধে বিলেতের আইন।  সে দেশের আইন অনুযায়ী গর্ভ ভাড়া দিচ্ছেন যিনি বা সারোগেসিতে হেল্প করছেন যিনি, তাঁর পুরুষ সঙ্গী থাকলে তাঁরা চাইলে সেই বাচ্চাটির সবরকম অধিকারও নিতে পারেন।  ফলে এটা ট্রেসিরা চাননি।  তাঁরা এমার দ্বারস্থ হয়েছিলেন।  এমা এবং তাঁর বর দুজনেই আইনের মাধ্যমে কাগজে সই করে দেন, তাঁরা এই সন্তান ট্রেসিদের হাতেই তুলে দেবেন।  তাতেই পরবর্তী পদক্ষেপ করেন ট্রেসিরা।

এমার সি সেকশন করে ইভির জন্ম হয়।  ইভি আসার আগে পর্যন্ত প্রতিটা মুহূর্ত ট্রেসি তাঁর মাকে নিয়ে একদিকে যেমন উদ্বিগ্ন ছিলেন তেমনই সন্তানের জন্য আনন্দ এবং অপেক্ষাও ছিল।  সবমিলিয়ে ট্রেসি এখনও সেই দিনগুলোর কথা বলতে গেলে আবেগে ভেসে যান। আপাতত আইনত ইভিকে দত্তক নেওয়ার তোড়জোড়ে ব্যস্ত ট্রেসি ও অ্যাডাম।  এমার আরেক সন্তান নিকোলা।  তাঁর বয়স এখন ২৪।  এমা বলছেন, জানতেন সমস্যা হতে পারে তবু চেয়েছিলেন মেয়েকে খুশি করতে।  এমনকি তিনি গর্বিত দিদা বিসেবে বলছেন, এখন চেনা ছকের দৈনিক জীবনযাপনে ফিরে গেলেও ট্রেসিরা আবারও চাইলে তিনি তাঁদের পাশে থাকবেন এভাবেই।  আর ইভির আরেকটা ভাই বা বোন ট্রেসিকে উপহার দিতেই পারেন তাঁরা চাইলে। ইচ্ছে থাকলে আজকাল এরকম কত কিছুই না ঘটছে দুনিয়া জুড়ে। আরও পড়ুন https://www.four.suk.1wp.in/indian-woman-becomes-mom-at-72-says-she-has-no-regrets-but-being-a-mother-is-hard/

```