Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

ভোটার তালিকায় বাবার জায়গায় দাদুর নাম, ডোমজুড়ে বিএলও-র বাড়ি ঘেরাও করে বিক্ষোভ

এলাকার প্রায় ৫০০ ভোটারের মধ্যে অন্তত ২০০ জনের ক্ষেত্রে বাবার নামের জায়গায় দাদুর নাম অন্তর্ভুক্ত হয়েছে। এর ফলে ভোটারদের মধ্যে বিভ্রান্তি ও ক্ষোভ তৈরি হয়েছে।

ভোটার তালিকায় বাবার জায়গায় দাদুর নাম, ডোমজুড়ে বিএলও-র বাড়ি ঘেরাও করে বিক্ষোভ

শ্যামশ্রী দাশগুপ্ত

শেষ আপডেট: 17 January 2026 16:21

দেবাশিস গুছাইত, হাওড়া: ভোটার তালিকায় গুরুতর ত্রুটির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল ডোমজুড়ের মহিয়ারিতে। অভিযোগ, ভোটার তালিকায়  প্রায় ২০০ ভোটারের বাবার নামের জায়গায় দাদুর নাম ঢুকে গিয়েছে। এই ঘটনার প্রতিবাদে শনিবার সকালে সাঁকরাইল বিধানসভার অন্তর্গত মহিয়াড়ি দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের ১৩ নম্বর পার্টের  ভোটাররা বিএলও-র বাড়ি ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন। পরে বাড়ি সংলগ্ন রাস্তাও অবরোধ করেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ভোটার তালিকার খসড়ায় তাঁদের নাম সঠিকভাবেই উঠেছিল। তবু সংশোধনের জন্য তাঁদের শুনানির নোটিস পাঠানো হয়েছে। এলাকার প্রায় ৫০০ ভোটারের মধ্যে অন্তত ২০০ জনের ক্ষেত্রে বাবার নামের জায়গায় দাদুর নাম অন্তর্ভুক্ত হয়েছে। এর ফলে ভোটারদের মধ্যে বিভ্রান্তি ও ক্ষোভ তৈরি হয়েছে।

শনিবার সকালে ক্ষুব্ধ ভোটাররা বিএলও কবিতা সানতারা সাহার বাড়ি ঘেরাও করে প্রায় এক ঘণ্টা ধরে বিক্ষোভ দেখান। পাশাপাশি মহিয়ারি রোড অবরোধ করে প্রতিবাদে সামিল হন। বিক্ষোভকারীদের দাবি, এই ধরনের ভুলের জন্য ভোটারদের হয়রানি করা হচ্ছে এবং অযথা শুনানির মুখোমুখি হতে বাধ্য করা হচ্ছে।

বিএলও কবিতা সানতারা সাহা জানান, কাজ করতে গিয়ে প্রায় ১১০ জনের ক্ষেত্রে এই ধরনের ত্রুটি হয়ে থাকতে পারে বলে তিনি স্বীকার করেন। তবে তিনি আশ্বাস দেন, শুনানির মাধ্যমে সমস্ত ভুল সংশোধন করা হবে। বিএলওর আশ্বাসের পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়। তবে এলাকার ভোটারদের দাবি, দ্রুত ও স্বচ্ছভাবে ভোটার তালিকার সংশোধন করা হোক, যাতে ভবিষ্যতে এই ধরনের সমস্যার পুনরাবৃত্তি না ঘটে।
 


```