
শেষ আপডেট: 10 February 2023 18:26
দ্য ওয়াল ব্যুরো: নিজেরই দাদুর কাছে ধর্ষণের শিকার ১২ বছরের নাতনি (Grandfather raped minor granddaughter)। লাগাতার ধর্ষণের ফলে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে কিশোরী। সম্প্রতি সন্তানের জন্ম দেয় সে। সেই ঘটনার পর নির্যাতিতা কিশোরীর অভিযোগের ভিত্তিতে ৫৩ বছর বয়সি অভিযুক্তকে গ্রেফতার করল ফরিদাবাদ পুলিশ।
সূত্রের খবর, গত নভেম্বর মাসে উৎসব উপলক্ষে কলকাতায় এসেছিল কিশোরী ও তার মা। সেই সময় হঠাৎই পেটের যন্ত্রণায় কাতরাতে শুরু করে নাবালিকা। চিকিৎসকের কাছে যাওয়ার পর জানা যায়, সে ২৪ সপ্তাহের অন্তঃসত্ত্বা। এই ঘটনা সামনে আসার পর নিজের মায়ের কাছে সব কথা খুলে বলে কিশোরী। সে জানায়, বাড়িতে কেউ না থাকার সুযোগে দাদু একাধিকবার ধর্ষণ করেছে তাকে। এরপর নভেম্বর মাসে সময়ের বেশ কিছুটা আগেই সন্তানের জন্ম দেয় সে।
ঘটনার পর ডিসেম্বর মাসে কলকাতাতেই অভিযুক্তের বিরুদ্ধে জিরো এফআইআর দায়ের করেন নাবালিকা ও তার মা। এরপর ডাকযোগে সেই এফআইআর পাঠানো হয় ফরিদাবাদ পুলিশের কাছে। সূত্রের খবর, অভিযুক্ত যখন গ্রামবাসীদের মুখ থেকে জানতে পারে তার নামে থানায় মামলা দায়ের করা হয়েছে, এবং পুলিশ তাকে খুঁজছে, তখনই বাড়ি ছেড়ে পালিয়ে যায় সে। মোবাইল সুইচড অফ করে দিয়ে ঘন ঘন জায়গা বদলে বিভিন্ন জায়গায় পালাতে থাকে সে।
শেষ পর্যন্ত গত বুধবার রাতে ফরিদাবাদের পাল্লা এলাকা থেকে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ এবং ৩১৫ ধারা এবং পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ। বৃহস্পতিবার তাকে আদালতে পেশ করা হলে বিচারক তাকে বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেন।
পুলিশ জানিয়েছে, সন্তান জন্ম দেওয়ার পর অসুস্থ হয়ে পড়েছিল নাবালিকা। তবে বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সে। তার অবস্থা এখন স্থিতিশীল। নবজাতকও সুস্থই রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সম্পত্তির ভাগ নিয়ে অশান্তি, মাংস কাটার ছুরি দিয়ে মায়ের মাথা কেটে নিল ছেলে