Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

ঝালদায় দশমীতে দেখা দেন ‘একদিনের রাজা-রানী’, প্রণাম করে বিজয়ায় মেতে ওঠেন গ্রামবাসীরা

পুরুলিয়ার ঝালদার হেঁসলা রাজ পরিবারে দশমীতে দেখা দেন একদিনের রাজা-রানী। রানী মা ও রাজাকে প্রণাম সেরে তাঁদের হাত থেকে মিষ্টিমুখ করেই এই এলাকায় শুরু হয় বিজয়া।

ঝালদায় দশমীতে দেখা দেন ‘একদিনের রাজা-রানী’, প্রণাম করে বিজয়ায় মেতে ওঠেন গ্রামবাসীরা

শেষ আপডেট: 25 October 2023 20:30

দ্য ওয়াল ব্যুরো: শুধুমাত্র একদিনের রাজা-রাণী। তাও আবার হয় নাকি! শুনতে অবিশ্বাস্য লাগলেও এই বাংলাতেই দেখা দেন একদিনের রাজা-রাণী। বহুদিন আগে রাজতন্ত্রের অবসান হলেও দশমীর ঘট বিসর্জনের পর যে ফিরে আসেন রাজা-রাণী। তাঁদের দর্শন করেন প্রজারা। পুরুলিয়ার ঝালদার হেঁসলা রাজ পরিবারে দশমীতে দেখা যায় একদিনের রাজা-রানীকে। রানী মা ও রাজাকে প্রণাম সেরে তাঁদের হাত থেকে মিষ্টিমুখ করেই এই এলাকায় শুরু হয় বিজয়া।

আজ থেকে হাজার বছর আগে রাজস্থানের যোধপুর থেকে দিগ্বিজয়প্রতাপ সিংহ দেও ঝালদার ইলুতে পা রাখেন। তখন ইলুতেই ছিল এই রাজবাড়ি। সেখানে শত্রুদের আক্রমণে এই রাজপরিবার ছন্নছাড়া হয়ে গেলে পরবর্তীকালে হেঁসলাতে শরু হয় নতুন করে রাজত্ব। রীতি মেনে আজও ওই রাজপরিবারের পুজোয় দশমীর ঘট বিসর্জনের পর ‘রাজা-রানী’র দর্শন করার রেওয়াজ চলছে। 

দশমীতে ঘট জলাশয়ে ভাসান দেওয়ার পরেই দুর্গা দালানে আসেন এই রাজ পরিবারের সদস্যরা। সেখানে এই রাজ পরিবারের উত্তরপুরুষ কন্দর্পনারায়ণ সিংহ দেওয়ের মাথায় কলা বউয়ের শাড়ি নিয়ে পাগড়ির মতো করে বেঁধে দেন রাজপুরোহিত। কলা বউ রাজপরিবারে ‘মানঠাকুরণ’ নামে পরিচিত। এমনকী মা দুর্গার গলায় থাকা বেলপত্র-সহ নানান মালা ওই উত্তরপুরুষের গলায় দিয়ে তামাম হেঁসলা তাকে ‘একদিনের রাজা’ হিসাবে স্বীকৃতি দেন। রাজপুরোহিত শান্তি জল ছেটানোর পর সিদ্ধিযাত্রা করেন একদিনের রাজা। রামচন্দ্র যেভাবে বিজয় যাত্রা করেন সেভাবেই পূর্ব-পশ্চিম-উত্তর-দক্ষিণ দিকে রাজপুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে আড়াই পা করে যান তিনি। ‘একদিনের রাজা’কে ঢাক, ঢোল বাজিয়ে, কীর্তনের মাধ্যমে দুর্গা মন্দির থেকে ঠাকুরবাড়িতে নিয়ে আসেন প্রজারা।

 সারা বছর পর্দার আড়ালে থাকলেও দশমীতে রাণী মা-কে দেখতে পান প্রজারা। এদিন রাজা নিজের মাথায় থাকা পাগড়ি তাঁর স্ত্রী তথা রাণী মা অনিতা সিংহ দেও’র মাথায় পরিয়ে দেন। এরপরই শুরু হয় ‘একদিনের রাজা-রানী’-কে প্রণাম পর্ব। এরপর রাতে দুর্গা প্রতিমাকে কাঁধে করে জলাশয় বিসর্জন দেন গ্রামবাসীরা। ‘একদিনের রাজা’ কন্দর্পনারায়ণ সিংহ দেও জানিয়েছেন, এই রেওয়াজ বহুদিন ধরে চলে আসছে। যদিও প্রবীণদের পা ছুঁয়ে প্রণাম করার রীতি পছন্দ নয় তাঁরl ‘একদিনের রাজা-রানী’র আশীর্বাদ নিয়ে এলাকায় শুরু হয়ে যায় বিজয়ার উৎসব।


```