Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দ্বিতীয় শ্রেণি পর্যন্ত বাতিল হল হোমওয়ার্ক, স্কুলের ব্যাগের বোঝাও বেঁধে দিল কেন্দ্র

দ্য ওয়াল ব্যুরো: “স্কুলের ব্যাগটা বড্ড ভারী, আমরা কি আর বইতে পারি? এও কি একটা শাস্তি নয়? কষ্ট হয়, কষ্ট হয়!”—বেশ কয়েক বছর আগে গান বেঁধেছিলেন কবীর সুমন। গানের লাইন হলেও, তা বাস্তব থেকে একটুও দূরে নয়। কচিকাঁচাদের বই-খাতার ভারে নুইয়ে পড়া চে

দ্বিতীয় শ্রেণি পর্যন্ত বাতিল হল হোমওয়ার্ক, স্কুলের ব্যাগের বোঝাও বেঁধে দিল কেন্দ্র

শেষ আপডেট: 8 December 2020 15:07

দ্য ওয়াল ব্যুরো: “স্কুলের ব্যাগটা বড্ড ভারী, আমরা কি আর বইতে পারি? এও কি একটা শাস্তি নয়? কষ্ট হয়, কষ্ট হয়!”—বেশ কয়েক বছর আগে গান বেঁধেছিলেন কবীর সুমন। গানের লাইন হলেও, তা বাস্তব থেকে একটুও দূরে নয়। কচিকাঁচাদের বই-খাতার ভারে নুইয়ে পড়া চেহারা দেখতে আমরা ভালই অভ্যস্ত। শুধু তাই নয়, তার উপরে আছে স্কুলের পরেও হোমওয়ার্কের চাপ। ছোট্ট ছোট্ট ছেলেমেয়েদের শৈশবই যেন চাপা পড়তে বসেছে পড়ার চাপে। কিন্তু এবার আর তা হবে না। নিয়ম জারি করেছে খোদ কেন্দ্রীয় সরকার। তারা জানিয়ে দিয়েছে, ক্লাস টু পর্যন্ত পড়ুয়াদের হোমওয়ার্ক দেওয়া যাবে না। সেই সঙ্গে, বাচ্চার স্কুলব্যাগের ওজন য়েন তার নিজের শরীরের ১০ শতাংশের বেশি না হয়, তাও নিশ্চিত করতে হবে স্কুলগুলিকে। প্রথম ও দ্বিতীয় শ্রেণির ক্ষেত্রে ব্যাগের ওজন ১.৬ থেকে ২.২ কেজির মধ্যেই রাখতে হবে, কারণ ওই বয়সে একজন শিশুর বয়স সাধারণত ১৬ থেকে ২২ কেজির মধ্যে ঘোরাফেরা করে। আজ, মঙ্গলবারই এই নতুন স্কুলব্যাগ-নীতি প্রকাশ করেছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। এর আগে জুলাই মাসে নয়া  জাতীয় শিক্ষানীতি প্রকাশ করেছিল কেন্দ্রীয় সরকার। সেখানেও  প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত হোমওয়ার্ক কতটা থাকা উচিত, তা বলে দেওয়া হয়েছিল। স্কুলব্যাগের ওজনও নির্দিষ্ট করে বেঁধে দেওয়া হয়েছিল। সেই নয়া নীতি মোতাবেক দেশের সমস্ত স্কুলে নির্দেশিকা পৌঁছে যায় গত ২৪ নভেম্বর। আজ ফের দ্বিতীয় শ্রেণি পর্যন্ত কোনও পড়ুয়াকে হোমওয়ার্ক না দেওয়ার নির্দেশ দেওয়া হল নতুন করে। সেই সঙ্গে বলা হয়েছে, পরের দিন ক্লাসে সকলকে জিজ্ঞেস করতে হবে, তারা বাড়িতে কী করল, কী খেলাধুলো করল, কী খেল। আবার দ্বিতীয় শ্রেণির পরে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম শ্রেণির পড়ুয়াদের সপ্তাহে সর্বোচ্চ ২ ঘণ্টার বেশি হোমওয়ার্ক দেওয়া যাবে না বলেও জানানো হয়েছে। ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের দিনে সর্বোচ্চ ১ ঘণ্টা হোমওয়ার্ক করতে দেওয়া যাবে। তাদের ক্ষেত্রেও ব্যাগের ওজন কিন্তু শরীরের ওজনের ১০ শতাংশের বেশি হবে না বলেই জানিয়েছে কেন্দ্র। এখন যদিও করোনার কারণে গত ৮ মাস ধরে দেশের কোনও স্কুলই প্রায় খোলেনি, কবে খুলবে তা নিশ্চিতও নয়, তবু কেন্দ্রের এই সিদ্ধান্তে বেশ খুশি পড়ুয়া ও অভিভাবকরা।

```