Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সস্তা হবে গাড়ি, জিএসটি কমার ঘোষণা শীঘ্রই, জানালেন কেন্দ্রীয় শিল্প মন্ত্রী

দ্য ওয়াল ব্যুরো: ভারতে সস্তা হবে গাড়ি, বাইক। মোটরবাইকের উপর থেকে জিএসটি কমানোর দাবি বিবেচনা করা হবে বলে ক'দিন আগেই জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এবার গাড়ির উপর থেকেও জিএসটি কমবে বলে জানালেন কেন্দ্রীয় ভারী শিল্প মন্ত্রী

সস্তা হবে গাড়ি, জিএসটি কমার ঘোষণা শীঘ্রই, জানালেন কেন্দ্রীয় শিল্প মন্ত্রী

শেষ আপডেট: 3 September 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: ভারতে সস্তা হবে গাড়ি, বাইক। মোটরবাইকের উপর থেকে জিএসটি কমানোর দাবি বিবেচনা করা হবে বলে ক'দিন আগেই জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এবার গাড়ির উপর থেকেও জিএসটি কমবে বলে জানালেন কেন্দ্রীয় ভারী শিল্প মন্ত্রী প্রকাশ জাভড়েকর। তিনি জানিয়েছেন, সব রকমের গাড়িতেই ১০ শতাংশ করে জিএসটি কমবে। খুব শীঘ্রই তা ঘোষণা করা হবে। উল্লেখ্য, এখন বিভিন্ন শ্রেণি হিসেবে গাড়িতেজিএসটি দিতে হয় ১৮ থেকে ২৮ শতাংশ।

আরও পড়ুন

সুশান্তের মৃত্যুতে মাদক যোগ, রিয়ার বাড়িতে নারকোটিক্স ব্যুরোর সার্চ টিম

মোটরবাইকের ক্ষেত্রেও ২৮ শতাংশ জিএসটি চালু রয়েছে। এটা কমানোর দাবি অনেকদিনের। প্রস্তুতকারী সংস্থাদের দাবি শুনে সম্প্রতি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেন, জিএসটি কাউন্সিল এই প্রস্তাব বিবেচনা করছে। এই ঘোষণার পরে মনে করা হচ্ছে খুব শীঘ্রই কমতে পারে মোটরবাইকের উপরে জিএসটি। তার মধ্যেই এদিন প্রকাশ জাভড়েকর জানান, মোটরগাড়ির উপরে জিএসটি কমানো নিয়েও অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। খুব তাড়াতাড়ি এই সংক্রান্ত ঘোষণা করা হবে। এদিন বণিক সংগঠন 'সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স' (এসআইএএম)-এর ৬০তম বার্ষিক সম্মেলন ছিল। সেখানেই বক্তব্য রাখেন কেন্দ্রীয় ভারী শিল্প মন্ত্রী প্রকাশ জাভড়েকর। তিনি বলেন, পুরনো গাড়ি বাতিল সংক্রান্ত স্ক্র্যাপেজ পলিসিও খুব তাড়াতাড়ি ঘোষণা করা হবে। করোনা পরিস্থিতিতে বিশ্বজুড়েই গাড়ি ব্যবসায় মন্দা দেখা দিয়েছে। ভারতে অবশ্য তার আগে থেকেই মন্দা চলছে। সেই মন্দাকে আরও খারাপ জায়গায় নিয়ে গিয়েছে মহামারী পরিস্থিতি। গাড়ির চাহিদা তলানিতে নেমেছে। এর ফলে রীতিমতো সঙ্কটে দেশের গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলি। এসআইএএম-এর সভাপতি রাজন ওয়াধেরা জানিয়েছেন, "যাত্রীবাহী গাড়ির ক্ষেত্রে গত ন'টি কোয়ার্টার ধরে যে মন্দা দেখা দিয়েছে তা গত দু'দশকে কখনও হয়নি। আর কমার্শিয়াল গাড়ির ক্ষেত্রে গত ১৫ মাসে যে মন্দা তা গত ১৫ বছরে দেখা যায়নি।" রাজন ওয়াধেরা জানিয়েছেন, টু-হুইলারের ক্ষেত্রেও গত দেড় বছর ধরে মন্দা পরিস্থিতি চলছে। তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে এই ক্ষেত্রে শিল্পপতিরা নতুন বিনিয়োগ করতেও কুণ্ঠা দেখাচ্ছেন। ক্রেতাদের চাহিদা কমে যাওয়াটা বিনিয়োগের ক্ষেত্রে চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে। রাজনের বক্তব্য, সরকার যে সব নীতি নিচ্ছে তার জন্যও সমস্যা হচ্ছে। ২০২২ সাল থেকে দেশে 'কর্পোরেট অ্যাভারেজ ফুয়েল এফিসিয়েন্সি' নীতি লাগু হতে চলেছে। এই সব নীতি মেনে গাড়ি তৈরির জন্য বিনিয়োগ করতে অনেক সংস্থাই পিছপা হচ্ছে।

```