দ্য ওয়াল ব্যুরো: বিয়েবাড়িতে উদ্দাম নাচ। তাতেই রাতারাতি বিখ্যাত। নাচের ভিডিও ভাইরাল হয়ে ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। লোকে তাঁকে এখন 'ড্যান্সিং আঙ্কেল' বলে চেনে। তাঁকে নাচ নিয়ে ইমপ্রেসড স্বয়ং গোবিন্দা।
১৯৮৭ সালে 'খুদগরজ' সিনেমায় ছিল গান, 'আপ কি এ জানে সে'। সেই গানের তালে নেচেছিলেন গোবিন্দা আর নীলম। ড্যান্সিং আঙ্কেলকেও ওই গানের সুরেই পা মেলাতে দেখা গিয়েছে।
তাঁর নাম সঞ্জীব শ্রীবাস্তব। বয়স ৪৬। গত ১২ মে গোয়ালিয়রে শ্যালকের বিয়ের অনুষ্ঠানে নেচেছিলেন।
লন্ডনের 'মিড ডে' পত্রিকায় সাক্ষাৎকারে গোবিন্দা বলেছেন, অসামান্য নাচ! তাঁর মুভগুলো চমৎকার। অপার্থিব!
সঞ্জীবজিকে দেখে মনে হচ্ছে, নেচে খুব আনন্দ পাচ্ছেন। তাঁর প্রতিটি মুভ দেখেই সেকথা বোঝা যায়। মানুষ আমার নাচ এতদিন মনে রেখেছে, এর চেয়ে বড় পুরস্কার আর কী হতে পারে।