Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

মুর্শিদাবাদে রাষ্ট্রপতি শাসন চেয়ে রাজ্যপালের রিপোর্ট রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: কুণাল

রোববার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে দেওয়া ওই রিপোর্টে রাজ্যপাল উল্লেখ করেছেন, মুর্শিদাবাদে অশান্তির ঘটনা পূর্বপরিকল্পিত, স্থানীয় প্রশাসনের ব্যর্থতা। তাই রাজ্যের শাসন ব্যবস্থা ভেঙে পড়লে কেন্দ্রীয় সরকারকে হস্তক্ষেপ করার সুপারিশ দিয়েছেন তিনি।

মুর্শিদাবাদে রাষ্ট্রপতি শাসন চেয়ে রাজ্যপালের রিপোর্ট রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: কুণাল

কুণাল ঘোষ

শেষ আপডেট: 4 May 2025 15:44

দ্য ওয়াল ব্যুরো: 'রাজ্যপালের দেওয়া রিপোর্ট সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং পলিটিক্যাল অ্যাসাইনমেন্ট জনিত কারণ থেকে দেওয়া।' মুর্শিদাবাদে ওয়াকফ অশান্তি নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Anand Bose) যে রাষ্ট্রপতি শাসন জারির (President's Rule) সুপারিশ করেছেন, তা নিয়ে এমনই মন্তব্য করেছেন তৃণমূলের কুণাল ঘোষ (Kunal Ghosh)। 

রোববার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে দেওয়া ওই রিপোর্টে রাজ্যপাল উল্লেখ করেছেন, মুর্শিদাবাদে অশান্তির ঘটনা পূর্বপরিকল্পিত, স্থানীয় প্রশাসনের ব্যর্থতা। তাই রাজ্যের শাসন ব্যবস্থা ভেঙে পড়লে কেন্দ্রীয় সরকারকে হস্তক্ষেপ করার সুপারিশ দিয়েছেন তিনি। সঙ্গে এও বলেছেন, প্রশাসনিক ব্যর্থতাও এক্ষেত্রে তদন্ত করতে হবে এবং পাকাপাকি ভাবে মুর্শিদাবাদ ও মালদহতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ও নজরদারি বাড়ানো হোক। একান্তই যদি পরিস্থিতি খারাপের দিকে যায় তাহলে ৩৫৬ লাগুর কথাও জানিয়েছেন তিনি।

আর এহেন রিপোর্ট পড়েই কুণাল বলেন, "প্রথম কথা রাজ্যপাল জানেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অর্থাৎ 'অবনতি', 'যদি কিছু হয়', এই কথাগুলো আসে না। দ্বিতীয়ত, রাজ্যপাল এটাও জানেন, সীমান্তবর্তী এলাকায় সীমান্ত রাখার দায়িত্ব তাদের স্বরাষ্ট্র মন্ত্রকের, বিএসএফএর। যদি ওপাশ থেকে এপাশে হামলাকারীরা ঢুকে উস্কানি দেয় বা অনুপ্রবেশকারীরা ঢোকে, এর দায়িত্ব বিএসএফ-এর, যেটা দেখেন অমিত শাহ।"

রিপোর্টে কী লেখা উচিত ছিল, না ছিল সেটা নিয়েও তৃণমূল নেতা বলেন, "রাজ্যপালের সুপারিশে যেটা থাকা উচিত ছিল তা হল বিএসএফ-কে তাদের সঠিক দায়িত্ব পালন করতে হবে। এসব না বলে তিনি বাংলাকে একটু ইঙ্গিতপূর্ণ কলুষিত এবং বিজেপিকে খুশি করার মতো 'যদি', 'কিন্তু', এসব লাগিয়ে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত লেখা লিখেছেন।"  


```