Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

ভোট চলছে, সমাবর্তন করা যাবে না! রাজ্যপালের নির্দেশ ঘিরে শোরগোল স্টেট ইউনিভার্সিটিতে

আগামী ২৭ এপ্রিল পশ্চিমবঙ্গ রাজ্য বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান হওয়ার কথা ছিল। ওই অনুষ্ঠান স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

ভোট চলছে, সমাবর্তন করা যাবে না! রাজ্যপালের নির্দেশ ঘিরে শোরগোল স্টেট ইউনিভার্সিটিতে

রাজ্যপাল সিভি আনন্দ বোস।

শেষ আপডেট: 24 April 2024 12:19

দ্য ওয়াল ব্যুরো: আগামী ২৭ এপ্রিল পশ্চিমবঙ্গ রাজ্য বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান হওয়ার কথা ছিল। অনুষ্ঠানকে ঘিরে প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। তবে শেষ মুহূর্তে জানা যাচ্ছে, ওই সমাবর্তন অনুষ্ঠান এখন করা যাবে না। সৌজন্য, রাজ্যপালের একটি নির্দেশ।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, সমাবর্তন স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে রাজভবনের তরফে। বলা হয়েছে, ভোটের মাঝে সমাবর্তন অনুষ্ঠান স্থগিত রাখতে হবে।

 সমাবর্তন অনুষ্ঠান থেকে পড়ুয়াদের হাতে ডিগ্রি পাওয়ার কথা ছিল। আচার্য হিসেবে রাজ্যপাল সেই অনুষ্ঠান স্থগিত করে দেওয়ায় পড়ুয়া মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। এ ব্যাপারে অবশ্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা শিক্ষা দফতরের তরফে এখনও কোন প্রতিক্রিয়া মেলেনি।

তবে এই প্রথম নয়, এর আগে রাজ্যপালের এক নির্দেশের জেরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানও অনিশ্চিত হয়ে পড়েছিল। গত বছরের ২৪ ডিসেম্বর ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান। ২৩ ডিসেম্বর সন্ধ্যেবেলায় তৎকালীন উপাচার্য বুদ্ধদেব সাউকে সরিয়ে দেন রাজ্যপাল। পরে রাজ্যপালের নির্দেশ উপেক্ষা করেই যাদবপুরে অনুষ্ঠিত হয় সমাবর্তন। এক্ষেত্রেও তার পুনরাবৃত্তি হবে কি না, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে বিভিন্ন মহলে। 


```