Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

পিংলায় মৃত বিজেপি কর্মীর বাড়িতে যাবেন রাজ্যপাল, বোসের সঙ্গে কথা বলে জানালেন শুভেন্দু

অবাধ নির্বাচনের লক্ষ্য গত পঞ্চায়েত ভোটের সময় রাজভবনে 'পিসরুম' চালু করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। লোকসভার প্রাক্কালে তিনি রাজভবনে 'লোগ সভা' পোর্টালও চালু করেছেন।

 পিংলায় মৃত বিজেপি কর্মীর বাড়িতে যাবেন রাজ্যপাল, বোসের সঙ্গে কথা বলে জানালেন শুভেন্দু

শেষ আপডেট: 26 March 2024 19:26

দ্য ওয়াল ব্যুরো: অবাধ নির্বাচনের লক্ষ্য গত পঞ্চায়েত ভোটের সময় রাজভবনে 'পিসরুম' চালু করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। লোকসভার প্রাক্কালে তিনি রাজভবনে 'লোগ সভা' পোর্টালও চালু করেছেন। যা নিয়ে ইতিমধ্যেই কমিশনের কাছে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ জানিয়েছে তৃণমূল।

এমন আবহে ভোটের আগেই সন্ত্রাসের অভিযোগে মঙ্গলবার রাজভবনে হাজির হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে ছিলেন পিংলায় মৃত বিজেপি কর্মীর পরিবারের সদস্যরা এবং ক্যানিংয়ের আক্রান্ত বিজেপি কর্মীরা।

রাজভবনে বোসের সঙ্গে দেখা করার পর শুভেন্দু বলেন, "এর আগে রাজ্যপাল চোপড়া এবং দিনহাটায় গিয়েছিলেন। আমি ওনাকে বলেছি, পিংলায় চলুন, ভোটের আগের সন্ত্রাস দেখে আসবেন। উনি কথা দিয়েছেন পিংলায় নিহত বিজেপি কর্মীর বাড়িতে যাবেন।"

তবে রাজ্যপাল কবে পিংলা যাবেন তা স্পষ্ট নয়। 

ধান খেতের মধ্যে বিজেপি কর্মীর দেহ উদ্ধারকে কেন্দ্র করে গত রবিবার উত্তেজনা ছড়িয়েছিল ঘাটাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত পিংলা থানা এলাকায়। মৃত শান্তনু ঘোড়ুইয়ের পরিবারের অভিযোগ, তৃণমূল পরিকল্পিতভাবে খুন করেছে। ঘটনার সিবিআই তদন্তের দাবি জানিয়েছিলেন ঘাটালের বিজেপি প্রার্থী তথা খড়গপুরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। 

এদিন মৃত যুবকের মা ও ছেলেকে নিয়ে রাজ্যপালের কাছে গিয়েছিলেন বিরোদী দলনেতা। রাজ্যপাল মৃত বিজেপি কর্মীর ছেলের পড়াশোনার ব্য়য়ভারের দায়িত্ব নিয়েছেন জানিয়ে শুভেন্দু বলেন, "এবারে দুটো বড় ইস্যুতে ভোট হবে। এক, শিক্ষা থেকে রেশন, প্রতিটি ক্ষেত্রে চোর তৃণমূল, আর দুই- সন্দেশখালির নারী নির্যাতন। মধ্যরাতে পিঠা তৈরির নামে ডেকে নিয়ে গিয়ে মেয়েদের ওপর অত্যাচার করা হত। এবারের ভোটে এই দুই ইস্যুর বিরুদ্ধেই মানুষ ভোট দেবে।"

ভোট ঘোষণা হয়ে যাওয়ার পরও নির্বাচনী বিধিভঙ্গ করে বহু জায়গায় মুখ্যমন্ত্রীর হোর্ডিং লাগানো রয়েছে অভিযোগ করে শুভেন্দু বলেন, "বিডিও বা থানার ওসিরা সব দেখেও ব্যবস্থা নিচ্ছেন না। কমিশনকে বলব, ওই অফিসারদের বিরুদ্ধেই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে।"


```