Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

কল্যাণীতে রাজ্যপালকে কালো পতাকা, 'মহম্মদ বিন তুঘলকে'র সঙ্গে তুলনা

বৃহস্পতিবার কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন রাজ্যপাল বোস। বিশ্ববিদ্যালয়ের সামনে বোসকে কালো পতাকা দেখায় তৃণমূল। গো ব্যাক স্লোগানও ওঠে। রাজ্যপালকে ‘মহম্মদ বিন তুঘলক’ বলেও কটাক্ষ করা হয়।

কল্যাণীতে রাজ্যপালকে কালো পতাকা, 'মহম্মদ বিন তুঘলকে'র সঙ্গে তুলনা

শেষ আপডেট: 7 December 2023 16:50

দ্য ওয়াল ব্যুরো: নদিয়ার কল্যাণীতে কালো পতাকা দেখানো হল রাজ্যপাল সিভি আনন্দ বোসকে।

বৃহস্পতিবার কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন রাজ্যপাল বোস। বিশ্ববিদ্যালয়ের সামনে বোসকে কালো পতাকা দেখায় তৃণমূল। গো ব্যাক স্লোগানও ওঠে। রাজ্যপালকে ‘মহম্মদ বিন তুঘলক’ বলেও কটাক্ষ করা হয়।

ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বিশ্ববিদ্যালয় চত্বরে। তবে আগে থেকেই পুলিশি প্রহরা থাকায় বড় ধরনের অশান্তির কোনও ঘটনা ঘটেনি।

কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানকে ঘিরে গত কয়েকদিন ধরেই জটিলতা তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয়ে তৃণমূল প্রভাবিত সংগঠনের দাবি না মেনে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এ পি জে আব্দুল কালাম অডিটোরিয়ামে ৩০তম সমাবর্তনের আয়োজন করা হয়। সেখানেই যেতে গিয়ে কালো পতাকার মুখে পড়তে হয় রাজ্যপালকে।

রাজ্যপালকে হঠাৎ কালো পতাকা কেন?

তৃণমূলের স্থানীয় নেতৃত্বর অভিযোগ, ১০০ দিনের কাজ সহ বিভিন্ন প্রকল্পে কেন্দ্র বাংলার টাকা ইচ্ছাকৃতভাবে আটকে রেখেছে। মুখ্যমন্ত্রী বারংবার আবেদন-নিবেদন করা সত্ত্বেও সেই টাকা দিচ্ছে না কেন্দ্র। সমস্যায় পড়ছেন রাজ্যের দরিদ্র খেটেখাওয়া মানুষ। রাজ্যের প্রতিনিধি হিসেবে এ ব্যাপারে রাজ্যপাল সঠিক ভূমিকা পালন করছেন না। সেকারণে কালো পতাকা দেখিয়ে প্রতিবাদ জানানো হয়েছে।

বৃহস্পতিবার রাজ্যপালের গাড়ি যখন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করে তখনই মূল ফটকের বাইরে কালো পতাকা দেখান তৃণমূল কর্মীরা। হাতের প্ল্যাকার্ডে ১০০ দিনের বকেয়ার কথা লেখা। সঙ্গে রাজ্যপালকে ‘মহম্মদ বিন তুঘলক’ বলেও কটাক্ষ করেন তাঁরা। এ ব্যাপারে রাজ্যপাল বোসের কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।


```