Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ত্রিপুরা-সহ ৮ রাজ্যে রাজ্যপাল বদল, মোদী মন্ত্রিসভায় রদবদলের প্রক্রিয়া শুরু

দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রে নরেন্দ্র মোদী মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনা নিয়ে গত বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে। সেই প্রক্রিয়া বলতে মঙ্গলবার থেকে শুরু হয়ে গেল। কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজস্থানের বিজেপি নেতা থাওয়ারচাঁদ গেহলটকে মন্ত্রিসভা থেকে সরিয়ে

ত্রিপুরা-সহ ৮ রাজ্যে রাজ্যপাল বদল, মোদী মন্ত্রিসভায় রদবদলের প্রক্রিয়া শুরু

শেষ আপডেট: 6 July 2021 07:23

দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রে নরেন্দ্র মোদী মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনা নিয়ে গত বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে। সেই প্রক্রিয়া বলতে মঙ্গলবার থেকে শুরু হয়ে গেল। কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজস্থানের বিজেপি নেতা থাওয়ারচাঁদ গেহলটকে মন্ত্রিসভা থেকে সরিয়ে কর্নাটকের রাজ্যপাল পদে নিয়োগ করা হল। সেই সঙ্গে বদল করা হল ৮ রাজ্যের রাজ্যপাল। রাজ্যসভায় বিজেপি দলনেতা ছিলেন থাওয়ারচাঁদ। সেই সঙ্গে কেন্দ্রে সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন। তাঁকে রাজ্যপাল করার অর্থ মন্ত্রিসভায় একটি শূন্য পদ তৈরি হওয়া। পর্যবেক্ষকদের মতে, শুধু সেই শূন্যপদ পূরণ করা নয়, এর ইঙ্গিত হল শিগগির মন্ত্রিসভায় সামগ্রিক রদবদল হবে। প্রবীণ নেতাকে যেমন রাজ্যপাল করা হচ্ছে, তেমনই নবীন মুখ আসতে পারে মন্ত্রিসভায়। এদিন যে রাজ্যগুলিতে রাজ্যপাল বদল করা হয়েছে তার মধ্যে অন্যতম হল ত্রিপুরা। হরিয়ানার রাজ্যপাল সত্যদেব নারায়ণ আর্যকে ত্রিপুরার রাজ্যপাল করা হয়েছে। আবার ত্রিপুরার রাজ্যপাল রমেশ ব্যাসকে পাঠানো হয়েছে ঝাড়খণ্ডে। এতদিন মিজোরামের রাজ্যপাল ছিলেন পিএস শ্রীধরণ পিল্লাই। তাঁকে গোয়ার রাজ্যপাল পদে নিয়োগ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। শ্রীধরনের পরিবর্তে হরিবাবু কাম্ভামপতিকে মিজোরামের রাজ্যপাল করা হয়েছে। আর হিমাচল প্রদেশের রাজ্যপাল বঙ্গারু দত্তাত্রেয়কে পাঠানো হয়েছে হরিয়ানায়। বঙ্গারুকে হিমাচল থেকে সরানোর পর সেখানকার রাজভবনে পাঠানো হচ্ছে বিজেপি তথা সঙ্ঘ পরিবারের বর্ষীয়াণ নেতা রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকরকে। আর মধ্যপ্রদেশের রাজ্যপাল পদে নিয়োগ করা হয়েছে মঙ্গুভাই ছগনভাই পটেলকে।

```